স্পোর্টস ডেস্ক : ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেটে কাল অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন সাকিব আল হাসান। সাংবাদিকদের দেখে একটু দাঁড়ালেন।

sakib

Advertisement

টুর্নামেন্ট ভালো খেলতে শুভকামনা জানাতেই সাকিবের রসিকতা, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’ সাকিবের রসিকতায় হাসির রোল উঠল। গত বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার ব্যাখ্যায় বাংলাদেশ দলের এক তরুণ স্পিনার সম্প্রচারকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দোয়া করবেন, দোয়া চাওয়া ছাড়া অপশন নেই!’ সেই থেকে বাংলাদেশ দলকে ফেসবুকে ট্রল হচ্ছে ‘মায়ের দোয়া টিম’ হিসেবে।

বিশ্বকাপ কাভার করতে আসা এক সিনিয়র সাংবাদিকের অনুরোধে সাকিব এগিয়ে এলেন উপস্থিত সব বাংলাদেশি সংবাদকর্মীদের সঙ্গে ছবি তুলতে। নেটেও সাকিবকে ফুরফুরে মেজাজেই দেখা গেল। অনুজ সতীর্থ স্পিনারদের সহায়তা করছিলেন নানা পরামর্শ দিয়ে সহায়তা করতে। অনুজ ব্যাটারদেরও সহায়তা করছিলেন ব্যাটিংয়েও পরামর্শ দিতে। অনুশীলনেই দেখা গেল তরুণ স্পিনার তানভীর ইসলামের সঙ্গে বিপিএলে সেই বিখ্যাত পুষ্পা উদযাপন নিয়ে রসিকতা করতে।

অনুশীলনে হঠাৎ পাওয়া লিটন দাসের চোট সাময়িক উদ্বেগ ছড়ালেও পরে বাংলাদেশ ওপেনার নিজেই চিন্তা দূর করেছেন সাবলীলভাবে অনুশীলন সেশন শেষ করে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে যাওয়া তাসকিন আহমেদও বোলিং করছেন পূর্ণ ছন্দে। এখন দলের বিশ্বকাপ অভিযান শুরু করাই শুধু বাকি।

মানুষের বাসযোগ্য নতুন গ্রহ খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা!

টুর্নামেন্টে জয়ের ধারায় ফিরে গত কদিনের হতাশা দূর করার প্রত্যয় দলের সঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। সাংবাদিকদের তিনি বললেন, ‘খেলায় উন্নতি করেই আমরা গ্লান্তি কিছুটা দূর করতে পারি। আপনারা এত সংবাদমাধ্যমকর্মী এখানে এসেছেন। সবার দিকে তাকিয়ে হলেও দলকে তাদের সেরা চেষ্টাই করতে হবে। দেশের সবাই ক্রিকেট ভালোবাসেন। খেলোয়াড়েরা নিজেদের সেরাটা দিয়ে বিশ্বকাপ ভালো করার চেষ্টা করবে। আমরা সেভাবেই অনুপ্রেরণা দিয়ে যাচ্ছি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.