Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের সুপারিশ
জাতীয়

মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের সুপারিশ

By Sibbir OsmanJune 20, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: বিগত ঈদুল ফিতরে সারাদেশে যত সড়ক দুর্ঘটনা ঘটেছে, তার একটা বড় অংশের সঙ্গে সম্পৃক্ত ছিল মোটরসাইকেল। ঈদ বা উৎসব ছাড়াও অন্য সময়েও দেশের মহাসড়কগুলোতে সিংহভাগ দুর্ঘটনার জন্য দায়ী থাকে মোটরসাইকেল। এমন পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনা রোধে দেশের মহাসড়কগুলোতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে যেসব জাতীয় মহাসড়কের পাশে ‘সার্ভিস রোড’ রয়েছে, সেসব মহাসড়কের সার্ভিস রোডে মোটরসাইকেল চলতে দেয়ার পক্ষে মত দিয়েছে সংস্থাটি।

রবিবার (১৯ জুন) বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় এসব সুপারিশ করা হয়।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিবিঘ্ন করা এবং দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় বলা হয়, বিগত তিনটি ঈদুল ফিতরের তুলনায় সর্বশেষ ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনা কিছুটা বেড়েছে। বিভিন্ন তদন্ত প্রতিবেদন এবং গণমাধ্যমের তথ্য পর্যালোচনায় সড়ক দুর্ঘটনা বাড়ার কারণ হিসেবে ঈদের সময় মহাসড়কে মোটরসাইকেল চলাচলকে দায়ী করা হয়েছে।

সবশেষ ঈদুল ফিতরের আটদিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১০৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে প্রতিদিন গড়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। এর আগের ঈদুল ফিতরের তুলনায় গত ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত এবারের ঈদুল ফিতরের সময় সড়ক দুর্ঘটনা হয়েছে তুলনামূলক বেশি। কর্মশালায় গত চারটি ঈদুল ফিতরের সময়কার সড়ক দুর্ঘটনা ও হতাহতের তথ্য উল্লেখ করা হয়।
মোটরসাইকেল

Advertisement

বিআরটিএর তথ্য বলছে, ২০১৯ সালের ঈদুল ফিতরের সময় ৬০টি সড়ক দুর্ঘটনায় ৯৩ জনের মৃত্যু হয়েছিল। প্রতিদিন গড়ে ৯ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন আরো ১৬৫ জন। একইভাবে ২০২০ সালের ঈদুল ফিতরে ৪১টি সড়ক দুর্ঘটনায় ৬০ জনের মৃত্যু হয়। প্রতিদিন গড়ে মারা যান ৮ জন। ওই সময় সড়ক দুর্ঘটনায় আহত হন ৫৩ জন।

২০২১ সালের ঈদুল ফিতরের সময় সারাদেশে ৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় প্রাণ হারান ৫৮ জন। প্রতিদিন গড়ে ৭ জনের মৃত্যু হয়। আর সর্বশেষ চলতি বছরের ঈদুল ফিতরে সারাদেশে ১০৬টি দুর্ঘটনায় ১০৬ জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা ১৫৬।

মহাসড়কে দুর্ঘটনার জন্য একাধিক কারণ চিহ্নিত করেছে বিআরটিএ। এগুলো হলো- মহাসড়কে অসতর্ক, দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো, চালকের অননুমোদিত বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, পথচারীর অসাবধানতা, যত্রতত্র পারাপার ও পথচারীরা রাস্তা চলাচলে ডানপাশ ব্যবহার না করা, মহাসড়কে ধীর গতির যানবাহন ও নিবন্ধনবিহীন যানবাহন চলাচল, মোটরসাইকেলে অতিরিক্ত আরোহী বহন, হেলমেট ব্যবহার না করা, চালকের অসচেতনতা ও ট্রাফিক আইন না মানা, সাইড রোড থেকে মূল সড়কে প্রবেশের ক্ষেত্রে মূল সড়কের গাড়িকে অগ্রাধিকার না দেয়া ও মহাসড়কে ট্রাফিক সাইন, রোড মার্কিং স্পেসিফিকেশন অনুযায়ী না থাকা।

দুর্ঘটনা রোধে জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা, দ্রুত ও বেপরোয় গতিতে চলা মোটরযান এবং অননুমোদিত ওভারটেকিং করা মোটরযানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া, জাতীয় মহাসড়কে হিউম্যান হলার, থ্রি-হুইলারসহ নছিমন ও করিমনের মতো বাহন চলাচল বন্ধ করা, রাস্তা পারাপারে পথচারীদের মধ্যে সচেতনতা তৈরি, চালকদের প্রশিক্ষণ, খেলাপি ও কাজগপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান জোড়ালো করা এবং জাতীয় মহাসড়কে দুর্ঘটনাপ্রবণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের সুপারিশ করেছে বিআরটিএ।

সিলেটে বন্যার্তদের জন্য এক দিনে ৭০ লাখ টাকা পেলেন ব্যারিস্টার সুমন (ভিডিও)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa