জুমবাংলা ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার (৫ জানুয়ারি) মধ্যরাত ১২টায় মোটরসাইকেল চলাচল বন্ধ হয়েছে। এ নির্দেশনা বহাল থাকবে আগামী ৮ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত।

Advertisement

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার আলোকে এরই মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। নির্দেশনাটি বাস্তবায়ন করবে জেলা প্রশাসন।

নির্দেশনায় বলা হয়েছে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা থেতে ৮ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এছাড়া এতে বলা হয়েছে, ৬ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনি এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত)সহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকবে।

নির্বাচনে প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনি এজেন্টদের জন্য (ক) ও (খ)-তে বর্ণিত নির্দেশ প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়েসমূহের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না; এবং তাছাড়াও জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমত মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরীখে আরও কতিপয় যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.