মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার এলাকা থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে কোয়ার্টারের একটি কক্ষের আশপাশে সাপটি দেখতে পেয়ে বাসিন্দারা দ্রুত বিষয়টি স্থানীয়দের অবহিত করেন। পরে অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়। তবে সাপটি কোথা থেকে এসেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বিষধর সাপের উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে বসবাসরত কোয়ার্টারের বাসিন্দারা এখন ভীতির মধ্যে রয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং কোয়ার্টার এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


