Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Wonderful World জাপানের মাউন্ট ফুজিতে চলতি মৌসুমের প্রথম তুষারপাত
Wonderful World

জাপানের মাউন্ট ফুজিতে চলতি মৌসুমের প্রথম তুষারপাত

By Mynul Islam NadimNovember 8, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : জাপানের মাউন্ট ফুজিতে চলতি মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এই তুষারপাত শুরু হয় বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। সাধারণত নভেম্বরের অনেক আগেই মাউন্ট ফুজিতে তুষারপাত দেখা দেয়। তবে জলবায়ু পরিবর্তন ও অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার কারণে গত ১৩০ বছরের মধ্যে এ বছর সবচেয়ে দেরিতে তুষারপাত দেখা দিয়েছে।

mount fuji

Advertisement

প্রতি বছর মাউন্ট ফুজির তুষারে ঢেকে যাওয়ার ঘটনা সরকারিভাবে ঘোষণা করে কোফুর স্থানীয় আবহাওয়া অফিস। কর্তৃপক্ষের বরাত দিয়ে জাপানি সংবাদপত্র আসাহি শিম্বুনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে মাউন্ট ফুজির শিখর তুষারে ঢেকে যায়। আবহাওয়া অফিস বলছে, উষ্ণ আবহাওয়ার কারণে এবার নির্ধারিত সময়ের পরে মাউন্ট ফুজির শিখর তুষারে ঢেকেছে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে শিযুওকা ও ইয়ামানাশি অঞ্চলের ৩ হাজার ৭৭৬ মিটার উঁচু পর্বতের চূড়ায় তাপমাত্রা মাইনাস ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এর আগে বুধবার কিছু স্থান থেকে তুষারপাত দেখা গেছে। কিন্তু মেঘের কারণে অন্ধকার হয়ে যাওয়ায় তুষারপাত নিশ্চিত করতে পারেনি ইয়ামানাশির দিকের কোফু পর্যবেক্ষণ কেন্দ্র।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত অক্টোবরে পর্বতচূড়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে। সাধারণত মাউন্ট ফুজিতে প্রথম তুষারপাত ২ অক্টোবর হয়ে থাকে। তবে ২০২৩ সালের রেকর্ডে প্রথম তুষারপাত ৫ অক্টোবর হতে দেখা গেছে। কিন্তু এ বছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। উষ্ণতার পারদ এতটাই বেড়েছে, নভেম্বরের মাঝামাঝিতেও মাউন্ট ফুজিতে তুষার দেখা যাবে কি-না, তা নিয়ে সন্দিহান ছিলেন আবহাওয়াবিদেরা। তবে শেষ পর্যন্ত নভেম্বরের প্রথম সপ্তাহের শেষে এসে মাউন্ট ফুটির শিখরে দেখা মিলল বরফের।

ফোন হ্যাং হলে কী করবেন

মাউন্ট ফুজি জাপানের রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হনশু দ্বীপে অবস্থিত। বিশ্বের সবচেয়ে সৌন্দর্যময় এই পর্বতশৃঙ্গের উচ্চতা ১২ হাজার ৩৮৯ ফুট। জাপানিদের কাছে এটি শুধু একটি পর্বত নয়; জাতীয় ঐতিহ্যের অন্যতম প্রতীকও। দর্শনীয় এই স্থানকে ২০১২ সালে জাপানের ১১তম বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। প্রতি বছরই বহু পর্যটক সেখানে বেড়াতে যান। দুর্গম পথ ধরে হেঁটে পাহাড়ের চূড়ায় ওঠেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

November 29, 2024
hoyadam park

দক্ষিণ কোরিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য হোয়াদাম পার্ক

November 28, 2024
hati

আফ্রিকান হাতির সংখ্যা কমে যাওয়ার পেছনে কারণ কী

November 19, 2024

Latest News

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hoyadam park

দক্ষিণ কোরিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য হোয়াদাম পার্ক

hati

আফ্রিকান হাতির সংখ্যা কমে যাওয়ার পেছনে কারণ কী

jonobul bd

বিশ্বের জনবহুল দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত

kukri mukri

চর কুকরি মুকরি ভ্রমণের সেরা সময় শীতকাল

bagh

সুন্দরবনে ৬ বছরে বাঘ বেড়েছে ১১টি

heiho

বর্ষসেরা পাখির অ্যাওয়ার্ড পেলো হোইহো

nil projapoty

নীল রঙের প্রাণী কেন বিরল

bisser choto desh

বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলোর পরিচয়

Chenab-Bridge

আইফেল টাওয়ার থেকে উঁচু যে ব্রিজ প্রকৌশল জগতের আইকনিক্যাল ল্যান্ডমার্ক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa