দেশের উত্তরাঞ্চলে অনুভূত হলো মৃদু ভূমিকম্প। শনিবার (৯ মে) বিকেলে হওয়া এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ৫ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ১০ মিনিট ৮ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২৭১ কিলোমিটার।
ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আসামের গুয়াহাটি শহর থেকে প্রায় ১৫৭ কিলোমিটার পশ্চিমে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার নিচে এবং এর মাত্রা ছিল ৩ দশমিক ৬।
ভূমিকম্পের পর আসামের পাশাপাশি বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূকম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


