নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নবনির্বাচিত এমপিদের পর এবার স্বতন্ত্র হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সকল এমপিদের সঙ্গে শপথ নিয়েছেন নবনির্বাচিত এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম।

Saiful Islam - Dhaka 19

Advertisement

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁদের শপথবাক্য পাঠ করান। এরপর তাঁরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।

এর আগে সকাল সোয়া ১০টায় শপথ নেন আওয়ামী লীগের নবনির্বাচিত এমপিরা।

প্রতিমন্ত্রীকে হারিয়ে এমপি হলেন সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম

সংসদ ভবনে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, স্মার্ট বাংলাদেশ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই আমাদের লক্ষ্য।

গতকাল মঙ্গলবার নির্বাচিতদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

এটিই বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি

সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। সে অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করবেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.