মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।

মন্ত্রী টুকু বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি। এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। পঁচিশে মার্চ কালরাতে শেখ মুজিব আত্মসমর্পণ করে পাকিস্তানে গিয়ে জামাই আদরে বসেছিলেন। শেখ মুজিব যুদ্ধ করেননি। মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। স্বাধীনতার পরও বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের খেতাব ও ভাতা বিষয়ে নানা ষড়যন্ত্র চালানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জেড ফোর্স নিয়ে জিয়াউর রহমান যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীন হলো। স্বাধীনতা উত্তর বাংলাদেশে বীর উত্তম খেতাব কেড়ে নেয়ার চেষ্টা হয়েছিল। তখন মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার আশায় প্রতিবাদ করেননি।’
মন্ত্রী টুকু দেশের সামরিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের সতর্ক করে বলেন, ‘পাম্পে যে তেল দুই দিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


