সাধারণত বড় বাজেটের সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় মুক্তির এক সপ্তাহ আগে। তবে সেই প্রচলিত নিয়ম ভেঙে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আমির খান। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন সিনেমা ‘এক দিন’-এর টিকিট বিক্রি শুরু হয়েছে মুক্তির প্রায় ৩৯ দিন আগেই।

আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জুনায়েদ খান ও সাই পল্লবী অভিনীত এই চলচ্চিত্র। ইতোমধ্যে ভারতের প্রায় ২০টি শহরে টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে।
প্রথম ধাপে কিছু নির্দিষ্ট প্রেক্ষাগৃহে প্রতিদিন একটি করে প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। অগ্রিম টিকিট বিক্রিতে এগিয়ে রয়েছে দিল্লি-এনসিআর ও মুম্বই অঞ্চল। পাশাপাশি চণ্ডীগড়, পুনে, রায়পুর ও আমদাবাদেও দর্শকদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
তথ্য অনুযায়ী, ১১ এপ্রিল সকাল পর্যন্ত সারা দেশে ৫০০টির বেশি টিকিট বিক্রি হয়েছে। রায়পুরের একটি প্রেক্ষাগৃহে একদিনেই ৪৬টি টিকিট বিক্রির খবর পাওয়া গেছে।
এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী আমির খান। তিনি জানান, এটি একটি খাঁটি প্রেমের গল্প, যা দর্শকদের আবেগকে ছুঁয়ে যাবে। চিত্রনাট্য শোনার পর থেকেই সিনেমাটি তার কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে।
এই চলচ্চিত্রের মাধ্যমে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর বলিউডে অভিষেক হতে যাচ্ছে। তার অভিনয় নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন আমির খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


