স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে তারা। তবে চলতি আসরটা খুবই বাজে কাটছে তাদের। আইপিএলে গত ১৫ বছরের ইতিহাসে সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছে এবার।

এবারই সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড গড়েছে তারা।

চলতি আসরে মোট ১১টি ম্যাচ খেলেছে মুম্বাই। গ্রুপ পর্বে আর বাকি আছে তিনটি ম্যাচ। এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে রোহিত শর্মাদের। যে ১১ ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে তারা। সর্বশেষ সোমবার রাতে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৫২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে তারা। সেই সঙ্গে ২০০৯ ও ২০১৮ সালে গড়া নিজেদের লজ্জাজনক ইতিহাসও ভেঙে দেয় তারা।

Advertisement

ওই দুই বছরে সবচেয়ে বেশি, আটটি করে ম্যাচ হেরেছিল মুম্বাই। এবার কলকাতার কাছে হারটি টুর্নামেন্টে মুম্বাই ইন্ডিয়ান্সের নবম পরাজয়। মুম্বাই পেছনে ফেলে দিয়েছে পুরনো ব্যর্থতার সব নজির। লিগে এখনো যে তিনটি ম্যাচ বাকি রয়েছে মুম্বাইয়ের, তাতে তাদের হারের পরিমাণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আইপিএলে গত ১৫ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হারের সংখ্যা

২০০৮ : ১৪ ম্যাচে ৭টি হার
২০০৯ : ১৪ ম্যাচে ৮টি হার
২০১০ : ১৪ ম্যাচে ৪টি হার
২০১১ : ১৪ ম্যাচে ৫টি হার
২০১২ : ১৬ ম্যাচে ৬টি হার
২০১৩ : ১৬ ম্যাচে ৫টি হার
২০১৪ : ১৪ ম্যাচে ৭টি হার
২০১৫ : ১৪ ম্যাচে ৬টি হার
২০১৬ : ১৪ ম্যাচে ৭টি হার
২০১৭ : ১৪ ম্যাচে ৪টি হার
২০১৮ : ১৪ ম্যাচে ৮টি হার
২০১৯ : ১৪ ম্যাচে ৫টি হার
২০২০ : ১৪ ম্যাচে ৫টি হার
২০২১ : ১৪ ম্যাচে ৭টি হার
২০২২ : ১১ ম্যাচে ৯টি হার

সাকিব বলে সব খেলব, পরে পাওয়া যায় না, মুখ খুললেন পাপন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.