মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে বৃহস্পতিবার হাসপাতালে যান বলিউড অভিনেতা আমির খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রেমিকা গৌরি স্প্রাট। পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ব্যক্তিগতভাবে দেখা করেন তিনি।

জানা গেছে, মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণের কারণে ১৭ ফেব্রুয়ারি ৯০ বছর বয়সী এই প্রখ্যাত লেখককে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর একটি ছোট অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এদিন অভিনেত্রী শিল্পা শেঠি-ও মা সুনন্দা শেঠিকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। এর আগে সঞ্জয় দত্ত ও জাভেদ আখতার-সহ চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন পরিচিত ব্যক্তি হাসপাতালে গিয়ে তাঁর পাশে দাঁড়ান।
চিকিৎসক ডা. জলিল পার্কার জানান, মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ হয়েছিল। অস্ত্রোপচার সফল হয়েছে এবং ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে তিনি কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের যন্ত্রে চিকিৎসাধীন থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল। বয়সজনিত কারণে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানান তিনি।
হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাঁর রক্তচাপ অনেক বেশি ছিল এবং কিছু ঝাঁকুনিও অনুভূত হচ্ছিল। দ্রুত চিকিৎসা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


