Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মুমিনুলের ডাক পড়লো বিপিএলে
ক্রিকেট (Cricket) খেলাধুলা

মুমিনুলের ডাক পড়লো বিপিএলে

By Tarek HasanFebruary 8, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : বিপিএলে যখন খুশি তখন খেলোয়াড় নেওয়ার সুযোগ আছে ফ্রাঞ্চাইজিগুলোর। সেটা শুধু বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রেই নয়, চাইলে দেশি খেলোয়াড়ও ড্রাফট তালিকা থেকে নিতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো। রংপুর রাইডার্স সেই সুযোগটি কাজে লাগিয়ে জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হককে দলে ভিড়িয়েছে। গতকাল মুমিনুলের ডাক পড়ে রংপুর রাইডার্স শিবিরে।

মুমিনুল

Advertisement

আজ দলের সঙ্গে রংপুরের নিজেদের মাঠে মুমিনুলের অনুশীলন করার কথা রয়েছে। বাঁহাতি ব্যাটসম্যানের হুট করে দলে নেওয়ার পেছনের কারণ রংপুরের টপ অর্ডারে নির্ভরযোগ্য একজন প্রয়োজন। রংপুরের হয়ে এতোদিন ইনিংস উদ্বোধন করেছেন বাবর আজম। তার সঙ্গে রনি তালুকদার ও ব্রেন্ডন কিং। বাবর আজম ফিরেছেন নিজ দেশে। অফফর্মে থাকা রনি ফিরেছেন স্বরূপে। তবুও ‘ধরে’ খেলার মতো একজনকে চাইছে রংপুর। যে কারণে মুমিনুলকে দলে নিয়েছে তারা।

বিপিএলে এক আসর পর দল পেলেন মুমিনুল। সবশেষ ২০২১-২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৪ ম্যাচ খেলেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ৪ ম্যাচে রান করেছিলেন ৬৯। পরের আসরে ড্রাফটে থাকলেও মুমিনুল দল পাননি। এবারও ড্রাফটে তার প্রতি আগ্রহ দেখায়নি কেউ। বিপিএলের মাঝপথে তাকে দলে নিলো শিরোপা প্রত্যাশী সাকিব আল হাসানের রংপুর।

নিউজিল্যান্ডকে অবহেলা করার কঠিন শিক্ষা পেল দক্ষিণ আফ্রিকা

বিপিএলে এখন নিয়মিত নন মুমিনুল হক। তবুও রান তোলার তালিকায় এখনও ষোলো নম্বরে তার অবস্থান। ৮২ ম্যাচে ৭১ ইনিংসে মুমিনুলের রান ১৩৬৪। নামের পাশে রয়েছে ৭ ফিফটি। ব্যাটিং গড় বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানের সঙ্গে তুলনীয়। ২০.৬৬। স্ট্রাইক রেট একশর ওপরে, ১০৭.৪৮। রংপুর তাকে মাঠে নামার সুযোগ দিলে কাজে লাগাতে পারে কিনা সেটাই এখন দেখার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারানো আর্জেন্টিনার কাছে যুদ্ধ জয়ের সমান

July 15, 2026
স্কালোনি

দলকে ফাইনালে ওঠার মন্ত্র শিখিয়েছেন স্কালোনি

July 15, 2026
ম্যাক্রোঁ

এটা মেনে নেওয়া কঠিন : ম্যাক্রোঁ

July 15, 2026

Latest News

আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারানো আর্জেন্টিনার কাছে যুদ্ধ জয়ের সমান

স্কালোনি

দলকে ফাইনালে ওঠার মন্ত্র শিখিয়েছেন স্কালোনি

ম্যাক্রোঁ

এটা মেনে নেওয়া কঠিন : ম্যাক্রোঁ

ইংরেজ তরুণী

সেনেসির জন্যই আর্জেন্টিনার সাপোর্ট করবেন ইংরেজ তরুণী!

Argentina

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

Spen

আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স

আর্জেন্টিনা-ইংল্যান্ড

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

ফ্রান্স

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

World

স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে বিশ্বকাপে এসেছিল সেনেগাল

WorldCup

এবারের বিশ্বকাপে ১০০ ম্যাচে যত রেকর্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa