জুমবাংলা ডেস্ক : মুরগির বাজার লাগামহীন হয়ে উঠেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে জাত ভেদে মুরগির দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। তবে ইলিশের দাম কেজিতে ৩০০-৪০০ টাকা কমেছে। আর সবজির দাম কেজিতে ১০-২০ টাকা কমেছে।

মুরগির দাম

Advertisement

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে ব্যবসায়ীদের কাছ থেকে এমনটা জানা গেছে।

মুরগির বাজারে কেজিতে ২০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১০ টাকা বেড়ে হয়েছে ২১০ টাকা। ক্রেতারা দাম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন।

মাছের বাজারে ইলিশ কেজিতে ৩০০-৪০০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০০ টাকায়। গতকাল যা বিক্রি হয়েছে ২০০০-২১০০ টাকায়। সরবরাহ বাড়ায় মাছের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সবজির বাজারে দেখা যায়, শুক্রবার বরবটির কেজি ছিল ১৪০ টাকা, যা আজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। ৮০ টাকার পটল ৭০ টাকা, ১২০ টাকার করোলা ১২০ টাকা নেয়া হচ্ছে। ২৬০ থেকে ২০টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। ১০০ টাকার শসা আজ ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।

যেদিন থেকে শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান, জানালেন আইজিপি

ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃষ্টির প্রভাব কমায় সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। তাই দামও নিচের দিকে নামতে শুরু করেছে। কিছুদিন পর আরও কমে যাবে বলেও জানান তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.