স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে পেসারদের আধিপত্য নেই বললেই চলে। তবে সাম্প্রতিক সময়গুলোতে চিত্র পাল্টেছে। ধীরে ধীরে স্পিনারদের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই ডিপার্টমেন্ট। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতেছিল বাংলাদেশ। যেখানে দুর্দান্ত এক স্পেলে বোলিং করে ম্যাচের চিত্র পাল্টে দিয়েছিলেন এবাদত হোসেন। এসেছিল ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে এসেছে স্মরণীয় সিরিজ জয়। এখানেও পেসারদের আধিপত্য। নায়ক তাসকিন।

তাসকিনকে নিয়ে প্রশংসা করছেন অনেকে। নিজে সফল না হলেও সতীর্থের সাফল্যে উচ্ছ্বাসে ভাসলেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান। জানালেন, সম্প্রতি সময়ে পেসারদের উন্নতির কারণ।

তিনি বলেন, ‘আমরা পেস বোলাররা যদি ম্যাচ জেতাতে পারি, আমাদের খুবই ভালো লাগে। আমরা পেসাররা সবসময় একটা ইউনিট হয়ে থাকি। বোলিং করার সময় দেখবেন, আমরা সবসময় একসাথে থাকি, আমরা কেউ আলাদা না। কারোর চিন্তাধারায় কিছু একটা আসলে সেটা সবার সাথে বিনিময় করি। এই কারণে আমার মনে হয় আমরা সবাই নিজেদের ভেতর কথা বলি বলেই আমাদের উন্নতি হচ্ছে।’

Advertisement

কয়েক মাস আগে নিউজিল্যান্ড সফরে থাকাকালীন এবাদত হোসেন চৌধুরী নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে লেখেন, ‘পেস ব্যাটারি অব টিম বাংলাদেশ।’ সেই ছবিতে এবাদতের সাথে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় বাংলাদেশ টেস্ট দলের বাকি পাঁচ পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও শহিদুল ইসলামকে।

শুধু হাসি মুখে ছবি তুলে ফেসবুকে দেয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় তাদের এই বন্ধন। আন্তর্জাতিক ক্রিকেটে জুটি বেঁধে বোলিংয়ের জন্য নিজেদের মধ্যে যে বোঝাপড়াটা প্রয়োজন, সেই চর্চাটা ধারাবাহিক রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপও খুলেছে বাংলাদেশ দলের পেসাররা। নিজেদের ব্যাপারে ইতিবাচক কথা বলার জন্য সেই গ্রুপের নাম রাখা হয়েছে ‘পজিটিভ মাইন্ডসেট’ অর্থাৎ ইতিবাচক মানসিকতা।

সেই ইতিবাচক মানসিকতায় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী মোস্তাফিজ। বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে অনেক ভালো খেলেছি। এখানেও (দক্ষিণ আফ্রিকায়) যে ভালো করতে পারব না- এমন কিছু না। আমাদের পেস বোলার, ব্যাটসম্যান সবাই খুব ভালো ফর্মে আছে, ওয়ানডে ও টেস্টে। ইনশাআল্লাহ আমরা টেস্ট সিরিজও জিতব। আমরা যে ওয়ানডে সিরিজ জিতেছি, এই বিশ্বাস আমাদের আরো সামনে এগিয়ে নিয়ে যাবে।’

ইতিহাস গড়ার দিনে লুঙ্গি পরে লুঙ্গির প্রতি অন্য রকম ‘ভালোবাসা’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.