স্পোর্টস ডেস্ক : দিল্লী ক্যাপিটালসের এবারের আসরে মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি কোয়ারেন্টাইন জটিলতায়। তবে এরপর বাকি ম্যাচগুলোতে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছেন।

Advertisement

এখন পর্যন্ত সাত ম্যাচে মাঠে নামা মুস্তাফিজ প্রতিপক্ষকে চাপে রেখে রান আটকে রাখতেও সক্ষম হয়েছেন বাঁহাতি এই পেসার। সর্বশেষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে বল হাতে নিজের কারিশমা দেখিয়েছেন মুস্তাফিজ।

যেখানে ৪ ওভার বল করে মাত্র ১৮ রানের বিনিময়ে কাটার মাস্টার তুলে নিতে সক্ষম হয়েছেন ৩টি উইকেট। ডেথ ওভারে তার এমন দুর্দান্ত বোলিংয়ের পর দিল্লী ক্যাপিটালস ম্যাচও জিতেছে নাইটদের বিপক্ষে।

এদিকে বল হাতে মুস্তাফিজের দুর্দান্ত এমন পারফরম্যান্সের পর নতুন করে একটি রেকর্ড নিজের কাছে রেখে দিয়েছেন মুস্তাফিজ। দিল্লী ক্যাপিটালসের হয়ে সবচেয়ে বেশি ডট বল দেয়া বোলারের তালিকায় সবার উপরে রয়েছেন মুস্তাফিজুর রহমান।

সাত ইনিংসে মুস্তাফিজুর রহমান বল করেছেন মোট ২৮ ওভার। যেখানে তার ডট বলের সংখ্যা ৭০টি। এখন পর্যন্ত ৮ উইকেট তুলে নেয়া মুস্তাফিজের ইকোনোমি ৭.৩৯।

দিল্লীর হয়ে সবচেয়ে বেশি ডট বল দেয়ার তালিকায় দুই নম্বরে রয়েছেন খলিল আহমেদ। এখন পর্যন্ত ৬ ইনিংসে খলিল আহমেদ করেছেন ২৪ ওভার। ১১ উইকেট তুলে নেয়া খলিল এবারের আসরে দিল্লীর হয়ে ডট বল করেছেন ৬৭টি। তার ইকোনোমি ৭.৯১।

তালিকার তিন নম্বরে রয়েছেন কুলদিল যাদব। এই স্পিনার দিল্লীর হয়ে আট ম্যাচেই মাঠে নেমেছেন। আট ইনিংসে কুলদিপ বল করেছেন ২৯.৪ ওভার। ১৭ উইকেট তুলে নেয়া কুলদিপের ডট বলের সংখ্যা ৫৯টি। এই স্পিনারের ইকোনোমি ৮.০৮।

শার্দূল ঠাকুর এবারের আসরে এখন পর্যন্ত দিল্লীর হয়ে আট ইনিংসে করেছেন ২৬.২ ওভার। ৪ উইকেটের দেখা পাওয়া শার্দূল এখন পর্যন্ত আসরে ডট বল করতে পেরেছেন ৫৭টি। যা তাকে ঠাই করে দিয়েছে এই তালিকার চার নম্বরে।

তালিকার পাঁচ নম্বরে থাকা অক্ষর প্যাটেল আট ইনিংসে করেছেন ২৭ ওভার। যেখানে তিনি তুলে নিতে সক্ষম হয়েছেন ৪টি উইকেট। ৭.৭০ ইকোনোমিতে বোলিং করা অক্ষর প্যাটেলের ডট বলের সংখ্যা ৫০টি।

ফের অধিনায়ক ধোনি, দায়িত্ব ছাড়লেন জাদেজা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.