স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিংয়ের কীর্তি মোস্তাফিজুর রহমান করেছেন কদিন আগে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ রানে নেন ৬ উইকেট। দরজায় যখন কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেই টুর্নামেন্টে মোস্তাফিজ খেলতে যাচ্ছেন সুখস্মৃতি নিয়ে।

Mustafiz

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজের সেরা বোলিংয়ের ঘটনা ২০১৬ সালের। কলকাতার ইডেন গার্ডেনসে সেই বছরের ২৬ মার্চ সুপার টেনের গ্রুপ টুয়ের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। ৪ ওভার বোলিং করে ২২ রানে নেন ৫ উইকেট। হেনরি নিকোলস, কেইন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, নাথান ম্যাককালাম—চার ব্যাটারকে করেছেন বোল্ড। গ্র্যান্ট এলিয়টকে শুভাগত হোম চৌধুরীর ক্যাচে পরিণত করেন মোস্তাফিজ। মোস্তাফিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই প্রথমবার এক ইনিংসে ৫ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের বোলারদের মধ্যে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার ঘটনা এখনো পর্যন্ত একটাই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা বোলিং অজন্তা মেন্ডিসের। ২০১২ সালে হাম্বানতোতায় জিম্বাবুয়ের বিপক্ষে নেন ৬ উইকেট। ৪ ওভার বোলিং করে খরচ করেন ৮ রান। দুই ওভার মেডেনও দিয়েছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে এখন পর্যন্ত এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার ঘটনা রয়েছে ১০টি। সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১০ রান ৫ উইকেট নেন স্যাম কারান।

সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে ২০২৪ আইপিএল শেষ হয়েছে গত পরশু। ১৪ ম্যাচ খেলে লিগ পর্বেই শেষ হয়ে যায় মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংসের পথচলা। তবে ফিজ ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। এক ইনিংসে সেরা বোলিংয়ের প্রথম দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.