Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আইপিএলে একের পর এক চমক মোস্তাফিজের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইপিএলে একের পর এক চমক মোস্তাফিজের

By Tarek HasanMarch 31, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : আইপিএলে একের পর এক চমক দেখিয়ে চলেছেন মোস্তাফিজুর রহমান। টানা দুই ম্যাচে জিতেছে তার দল চেন্নাই সুপার কিংস। দুই ম্যাচে মোস্তাফিজের উইকেট ৬। এবারে চেন্নাইয়ের লড়াই মোস্তাফিজের সাবেক দল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। বিশ্লেষকরা বলছেন, দিল্লির বিপক্ষেও একাদশে জায়গা পাবেন দ্য ফিজ। রোববার রাত ৮টায় চেন্নাই-দিল্লি ম্যাচ।

মোস্তাফিজ

Advertisement

হাতে অচেনা এক শহরের ম্যাপ নিয়ে মাথায় পার্পল ক্যাপ পড়ে বিশাখাপত্তনমে বাংলার মোস্তাফিজুর রহমান। যার কিনা একাদশেই জায়গা পাওয়ার কথা ছিলো না হয়তো সেই ফিজই এখন চেন্নাইয়ের মধ্যমণি। এখনো পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেট টেকার।

প্রায় ২৫ কোটির বিশ্বকাপজয়ী মিচেল স্টার্করা যেখানে হালে পানি পাচ্ছে না সেখানে মোস্তাফিজ রাজ করছে। উচ্ছ্বাসতো এই টাইগার পেসারকেই মানায়।

রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর পর গুজরাট টাইটান্স… চেন্নাই সুপার কিংসের ব্যাক টু ব্যাক দাপুটে জয়। এবারে এনকাউন্টারে চেন্নাইয়ের সামনে দিল্লি ক্যাপিটাল। পাঁচ বছর পর আইপিএল ফিরছে বিশাখাপত্তনমে।

এ যেনো মোস্তাফিজের অন্যরকম রিইউনিয়ন। গেলো বছর গায়ে জড়িয়েছিলেন দিল্লির জার্সি, ছিলেন ব্যর্থতায় মোরা। এমনই অবস্থা ছেড়ে দিলো দিল্লি । আইপিএলের ১৭ নম্বর আসরে ফিজের দল পাওয়া নিয়েই তৈরি হয়েছিলো শঙ্কা। সেখান থেকে ইয়োলো আর্মিদের ডেরায় এসেই যেন পুনর্জন্ম হলো বাংলার কাটার মাস্টারের।

দুই ম্যাচ খেলে ৮ ওভারে ৫৯ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৬টি উইকেট। ইকোনোমি ৭.৩৭। আর গড় ৯.৮৩। সেরা বোলিং ফিগার ২৯ রানে ৪ উইকেট।

এমন পারফর্ম্যান্সের পরও শঙ্কা দিল্লির বিপক্ষে পাবেন তো মোস্তা জায়গা। আগের দুই ম্যাচ ছিলো চেন্নাইয়ের ঘরের মাঠে। চিপক স্টেডিয়াম বিবেচনাতেই নাকি মোস্তাফিজ ঢুকেছিলেন সেরা একাদশে। বিশাখাপত্তনমে কি আছে তার কপালে?

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, দিল্লির বিপক্ষে মোস্তা শুধু জায়গাই পাবেন না হবেন চেন্নাইয়ে ট্রাম্প কার্ড। বিশাখাপত্তনমের পিচ সাহায্য করবে কাটার মাস্টারের বোলিং অ্যাকশনকে। পাশাপাশি অভিজ্ঞতার কারণে চেন্নাইয়ের একাদশে মোস্তাফিজের জায়গা পাওয়া অনেকটাই নিশ্চিত। দলের ব্যাটিং কোচ মাইক হাসিও দিয়েছেন তেমনই ইঙ্গিত।

বিশ্লেষকরা বলছেন, মোস্তাফিজ প্রথম দুই ম্যাচে প্রত্যাশা পূরণ করেছেন। একজন বাঁহাতি পেসার হিসেবে তিনি দারুণ অপশন। তার স্লোয়ার বল বেশ ভালো। যখন সে ডেথ ওভারে চাপের মুহূর্তে বোলিং করেন, তখনো নিজের মাথা ঠাণ্ডা রাখতে পারেন।

দারুণ ফোন আনল Tecno! মুহূর্তে হবে চার্জ, থাকছে AI-সহ 5G

মাথা ঠাণ্ডা রেখেই ঠাণ্ডা মাথার খেলাটা খেলছেন টাইগার পেসার। পাথিরানা নাকি মোস্তাফিজ এমন আলোচনা সরিয়ে নিজের পারফর্ম্যান্সের ধারে চেন্নাইয়ের কাছে দ্য ফিজ এখন অটোচয়েজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

July 6, 2026
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

July 6, 2026
রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

July 6, 2026

Latest News

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

রোনালদো

অবশেষে রোনালদো জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মিশরের বাঁশি

ফ্রান্সের হাতে আর্জেন্টিনা-মিশরের বাঁশি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে

আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে

রোনালদোর বান্ধবী

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa