স্পোর্টস ডেস্ক : আইপিএলের পরের ম্যাচেই মুস্তাফিজকে দেখা যেতে পারে বিশেষ এক ক্যাপে। চেন্নাইয়ের হলুদ নয়, ফিজের মাথায় থাকতে পারে বেগুনি রঙের বিশেষ এই টুপি। নিজের প্রথম ম্যাচে অনন্য পারফরম্যান্সের সুবাদে ফিজের মাথায় উঠতে পারে সর্বোচ্চ উইকেটশিকারীর এই স্মারক ক্যাপ।

mostafiz

Advertisement

আইপিএলের ১০ দলই নিজেদের প্রথম ম্যাচ শেষ করেছে। এরইসঙ্গে শুরু হয়েছে অরেঞ্জ এবং পার্পল ক্যাপের হিসাব। অরেঞ্জ বা কমলা রঙের ক্যাপ বরাদ্দ সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য। আর পার্পল ক্যাপ পাচ্ছেন সর্বোচ্চ উইকেটশিকারী। এই হিসেবে ৪ উইকেট পাওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে একটি ক্যাপ পেয়েছেন।

একটি করে ম্যাচ শেষে রানের দিক থেকে সবার সামনে রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সানজু স্যামসন। ৮২ রান করে তিনি অরেঞ্জ বা কমলা ক্যাপের দখল নিয়েছেন। তবে পরবর্তী কোনো ম্যাচে কেউ এই রান টপকাতে পারলে অরেঞ্জ ক্যাপটি চলে যাবে তার দখলে।

চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই ৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এরপরে আর কেউ সেটিকে টপকাতে পারেননি। ফলে পার্পেল বা বেগুনি ক্যাপ আপাতত আছে ফিজের কাছেই। সোমবার (২৫ মার্চ) রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস ম্যাচে কেউ উইকেট সংখ্যায় মুস্তাফিজকে টপকাতে পারলে পার্পেল ক্যাপ তার দখলে যাবে। তা না হলে অবশ্য পরের ম্যাচে ব্যতিক্রমী এই ক্যাপ পরে মাঠে নামবেন বাংলাদেশি পেসার।

অনন্য দৃষ্টান্তের পথে ‘মাশরাফি জুনিয়র’

টুর্নামেন্টের শেষ পর্যন্ত যারা এই ক্যাপ দুটি দখলে রাখতে পারবেন, তাদের হাতে উঠবে পদক ও প্রাইজমানি।

আরসিবির বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে জয়ের পর আগামীকাল (মঙ্গলবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচটিও মাঠে গড়াচ্ছে চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে। পাথিরানার খেলা নিয়ে চেন্নাই এখনো কিছু নিশ্চিত না করলেও এই ম্যাচেও মুস্তাফিজের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.