Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বেথেল-ব্রুকস-তারিকসহ দা হান্ড্রেডে মুস্তাফিজের সতীর্থ যারা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বেথেল-ব্রুকস-তারিকসহ দা হান্ড্রেডে মুস্তাফিজের সতীর্থ যারা

By Shamim Rezaমার্চ 13, 20262 Mins Read

গত বিপিএলে খেলে যাওয়া ইথান ব্রুকসকে দা হান্ড্রেডে একই দলে পেয়েছেন মুস্তাফিজুর রহমান, এই দলে আছেন জেকব বেথেল, উসমান তারিকসহ আরও কয়েকজন তারকা।

mustafizur rahman

Advertisement

গত বিপিএলে সিলেট টাইটান্সে ১০টি ম্যাচ খেলেছেন ইথান ব্রুকস। ব্যাটে-বলে খুব ভালো করতে না পারলেও ফিল্ডিং নিয়ে নজর কাড়েন ইংলিশ এই অলরাউন্ডার। সম্ভাবনাময় এই তরুণ বিপিএলে খেলবেন বার্মিংহাম ফিনিক্সের হয়ে। এই দলেই খেলবেন মুস্তাফিজুর রহমান।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্ব আঙিনায় বাংলাদেশের প্রতিনিধি এখন মুস্তাফিজ। তবে দা হান্ড্রেডে আগে খেলা হয়নি তার। একশ বলের ক্রিকেটর আসরে এবারই প্রথম পা পড়বে ৩০ বছর বয়সী পেসারের।

আগে ড্রাফট পদ্ধতি থাকলেও প্রথমবারের মতো এবার নিলাম হয়েছে দা হান্ড্রেডে। ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে মুস্তাফিজকে নিয়েছে ফিনিক্স।

২৪ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার ইথান ব্রুকসকে ৭০ হাজার পাউন্ডে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে দলটি সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে অবশ্য উসমান তারিককে নিয়ে।

পাকিস্তানি ক্রিকেটারদের এই টুর্নামেন্টে নেওয়া হবে কি না, এমন নানা সংশয় ও আলোচনা ছিল। ভিন্ন ধরনের বোলিং অ্যাকশনের জন্য তুমুল পরিচিতি পাওয়া রহস্য স্পিনারকে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে নিয়েছে ফিনিক্স।

এই দলের সবচেয়ে বড় তারকা ও সবচেয়ে দামি ক্রিকেটার জেকব বেথেল। ইংল্যান্ডের উঠতি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে আলোচিত এই অলরাউন্ডারকে নিলামের আগেই সরাসরি চুক্তিতে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে নিয়েছে দলটি।

আলোচিত আরও দুজন স্পিনিং অলরাউন্ডার আছে এই দলে। প্রতিভাবান লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদকে দলে পেয়েছে তারা ২ লাখ ৫০ হাজার পাউন্ডে, ছক্কাপ্রিয় আগ্রাসী দক্ষিণ আফ্রিকা অফ স্পিনিং অলরাউন্ডার ডনোভান ফেরেইরাকে পেতে লেগেছে ২ লাখ ১০ হাজার পাউন্ড।

হার্ড হিটিং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল ওয়েন এই দলে খেলবেন ১ লাখ ৩০ হাজার পাউন্ডে। এছাড়া নানা সমেয়ে বিপিএল খেলে যাওয়া লরি ইভান্স, ক্রিস উডরা আছেন এই দলে।

হান্ড্রেডের এবারের আসর হবে ২১ জুলাই থেকে ১৬ অগাস্ট। সীমিত ওভারের ক্রিকেটে ওই সময়টায় কোনো খেলা নেই বাংলাদেশের। বিসিবির অনাপত্তিপত্র পেলে তাই পুরো মৌসুমই খেলতে পারবেন মুস্তাফিজ।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বার্মিংহাম ফিনিক্স স্কোয়াড: জেকব বেথেল, রেহান আহমেদ, ডনোভান ফেরেইরা, মিচেল ওয়েল, সাকিব মাহমুদ, উসমান তারিক, জো ক্লার্ক, উইল স্মিড, জর্ডান টমসন, স্কট কুরি, লরি ইভান্স, ক্রিস উড, ইথান ব্রুকস, মুস্তাফিজুর রহমান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ব্রাজিল

বিশ্বকাপের ইতিহাসে যে লজ্জার রেকর্ডে সবার উপরে ব্রাজিল

জুন 10, 2026
সূচনা

আফগানিস্তানকে ৪৩-২২ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জুন 10, 2026
জার্মান পতাকা

জমি বেচে সাড়ে ৭ কিমি দৈর্ঘ্যের জার্মান পতাকা বানালেন এক ভক্ত

জুন 10, 2026
Latest News
ব্রাজিল

বিশ্বকাপের ইতিহাসে যে লজ্জার রেকর্ডে সবার উপরে ব্রাজিল

সূচনা

আফগানিস্তানকে ৪৩-২২ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জার্মান পতাকা

জমি বেচে সাড়ে ৭ কিমি দৈর্ঘ্যের জার্মান পতাকা বানালেন এক ভক্ত

France will win the World Cup

সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

বিশ্বকাপ

কাল শুরু হচ্ছে বিশ্বকাপ, যেভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

বিশ্বকাপ

বিশ্বকাপে ফ্রিতে কন .ডম বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

নাইটক্লাব

ফের প্রোটোকল ভেঙে নাইটক্লাবে ঝামেলা, দল থেকে বাদ স্টোকস-অ্যাটকিসন

Worldcup

ঘরে বসেই উপভোগ করুন বিশ্বকাপের উত্তেজনা, দেখবেন দেশীয় যে চ্যানেলে

মেসি

৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি, নতুন ইতিহাস আর্জেন্টিনার জার্সিতে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa