Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘আমার মা জিতে গেছে,’ দাবি জাহাঙ্গীরের
জাতীয়

‘আমার মা জিতে গেছে,’ দাবি জাহাঙ্গীরের

By Saiful IslamMay 25, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন জিতে গেছেন বলে দাবি করেছেন তার ছেলে ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আমার মা জিতে গেছে, আমি সব সেন্টারে খোঁজ নিয়েছি।’

‘আমার মা জিতে গেছে,’ দাবি জাহাঙ্গীরের

Advertisement

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে এমন দাবি করেন জাহাঙ্গীর আলম।

দ্রুত নির্বাচনের ফলাফল চেয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘সেন্টার থেকে খবর পেয়ে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছি। কেন তিনি দেরি করছেন, তাড়াতাড়ি যেন রেজাল্ট দিয়ে দেন।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘এখানে আমি এসেছি, রিটার্নিং অফিসারকে বলবো প্রত্যেকটা মেশিন থেকে যে সফট কপি বের হয়েছে, সেগুলো আমাকে দিতে হবে। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দিতে হবে। কারণ নির্বাচন কমিশনার বলেছেন, বাংলাদেশের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন একটি মডেল নির্বাচন। নির্বাচন কমিশনারকে সহযোগিতা করতে চাই। সরকারের যে কোনও সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেবো। সরকারে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গায় যেন তৃতীয় পক্ষ ভোট নিয়ে ছিনিমিনি করতে না পারে। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার পাবো। আমার বিরুদ্ধে যত মিথ্যা অনিয়ম করা হয়েছে আজকে সেটা গাজীপুরের মানুষ প্রমাণ পেয়েছে।’

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ নারী ও ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।

এই নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান, টেবিলঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন, লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম। এ ছাড়া স্বতন্ত্র থেকে মেয়র পদে ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

July 4, 2026
Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

July 4, 2026
কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

July 4, 2026

Latest News

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

Ortho

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য : অর্থমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি করলে বদলি নয়, আরও বড় শাস্তির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শাওন

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

3-no

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

APS

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa