সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই আবেগী বার্তা দিয়েছেন ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান। জীবনে কোনো না পাওয়ার দুঃখ যেন তাকে হতাশাগ্রস্ত করতে না পারে সে ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা।

রোববার (২৯ মার্চ) জায়েদ খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি নতুন ছবি আপলোড করেন। ছবিতে কালো সাদা প্রিন্টেড পাঞ্জাবি, কালো স্লিভলেস কোর্ট ও প্যান্ট পরেছেন জায়েদ।
ছবিতে জায়েদকে হাসিখুশি দেখা গেলেও ক্যাপশনে দুঃখ আর হতাশার কথা জানান অভিনেতা। লেখেন, আমার পরিশ্রম আমাকে যা দিচ্ছে, তাতেই আমি সন্তুষ্ট। প্রার্থনা এটাই, না পাওয়ার দুঃখ আমায় যেন হতাশার আবর্তে না ফেলে।
নায়কের এমন পোস্টে মন্তব্যের ঘরে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ নায়কের বর্তমান অবস্থা নিয়ে রসিকতা করতে শুরু করে। আবার অনেকে নায়ককে সাহসের সাথে সামনে এগিয়ে যাওয়ার শুভ কামনা জানান। নায়ককে অনেক ভক্ত বিয়েরও পরামর্শ দেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বর্তমানে সিনেমা থেকে দূরে আছেন চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ছেড়ে বসবাস করছেন সুদূর আমেরিকায়। তবে নিয়মিত স্টেজ পারফরমেন্স ও অনুষ্ঠান উপস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন ঢালিউডের এ সুপারস্টার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


