Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অবসর নিচ্ছেন রাফায়েল নাদাল
অন্যান্য খেলাধুলা

অবসর নিচ্ছেন রাফায়েল নাদাল

By Mynul Islam Nadimঅক্টোবর 29, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : আগামী নভেম্বরে ডেভিস কাপ ফাইনালের পর অবসর নেবেন টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রাফায়েল নাদাল। গত দুই বছর ধরে চোট-আঘাতের কারণে নাদালকে টেনিস কোর্টে বেশি দেখা যায়নি। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, ‘পেশাদার টেনিস জগত থেকে তিনি অবসর নিতে চলেছেন।‘

nadak

Advertisement

সামাজিক মাধ্যমের পোস্টে তিনি বলেন, ‘আমি পেশাদার টেনিসের জগত থেকে অসবর নেয়ার কথা জানাচ্ছি।‘ তার চোট-আঘাতের প্রসঙ্গে নাদাল জানান, ‘বাস্তব হলো, গত দুই বছর আমি কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি।‘

নাদাল বলেন, ‘আমার মনে হচ্ছে, এই সীমাবদ্ধতাকে অতিক্রম করে আর খেলা সম্ভব নয়। এটা কঠিন সিদ্ধান্ত ছিল। তবে কোনো একটা সময়ে এই সিদ্ধান্ত নিতেই হতো।‘

নাদাল টেনিসে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন-সহ ২২টি প্রধান প্রতিযোগিতায় জিতেছেন। তবে নাদালের টেনিস জীবনে চোট-আঘাতও নিত্যসঙ্গী ছিল।

২০২২ সালের উইম্বলডন খেলতে গিয়ে চোট পান। তারপর তিনি নাম প্রত্যাহার করে নেন। তবে তাকে সবচেয়ে বেশি ভুগিয়েছে কোমরের আঘাত। ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে এই চোট পাওয়ার পর এক বছর টেনিস খেলতে পারেননি তিনি।

নাদালের অবদান
টেনিসে নাদালকে সর্বকালের সেরাদের মধ্যে একজন বলে মনে করা হয়। ১৪ বার ফরাসি ওপেন জেতা নাদালের এই কীর্তি আর কেউ ছুঁতে বা অতিক্রম করতে পারবেন কি না সন্দেহ। এছাড়া নাদাল ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন জিতেছেন। রজার ফেডেরারকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে তার উইম্বলডন জেতাকে টেনিস ভক্তরা মনে রেখেছেন। এই ম্যাচকেও টেনিস জগতের অন্যতম সেরা ম্যাচ বলে মনে করা হয়।

দুই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে
টেনিস জীবনে নাদালের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন রজার ফেডেরার ও নোভাক জোকোভিচ।

নাদালের টেনিস জীবনে প্রথম দিকে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ফেডেরার। ২০০৮ সাল পর্যন্ত এই দুই মহান টেনিস প্লেয়ারের মধ্যে জয়-পরাজয়ের হিসাব হলো, নাদাল ২৪ বার ও ফেডেরার ১৬ বার জিতেছিলেন।

নাদালের টেনিস জীবনের দ্বিতীয় ভাগে জোকোভিচ ছিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী।

মূলত, নাদাল প্যারিস অলিম্পিকে যে শেষ ম্যাচ খেলেছেন, সেটাও জোকোভিচের বিরুদ্ধে এবং সেখানে তিনি হেরেছিলেন।

নাদালের বিরুদ্ধে জোকোভিচ ৩১ বার জিতেছেন এবং ২৯ বার হেরেছেন। জোকোভিচ ২৪টি গ্র্যান্ড স্ল্যামও জিতেছেন।

নাদাল বলেন, ‘আমি পুরো টেনিস দুনিয়াকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে যারা এই খেলার সাথে জড়িত এবং আমার চিরপ্রতিদ্বন্দী ছিলেন, তাদের।‘

ক্যান্সারের চিকিৎসাতে চ্যালেঞ্জিং বিষয় সমূহ

জোকোভিচ ও ফেডেরারের ছবি দিয়ে নাদাল বলেন, ‘আমি অনেক ঘণ্টা তাদের সাথে কাটিয়েছি। অনেক মুহূর্তের সাক্ষী থেকেছি। বাকি জীবন তা আমি মনে রাখব।‘

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

জুন 21, 2026
tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

জুন 21, 2026
Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

জুন 21, 2026

Latest News

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa