Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নওগাঁয় বিএনপি-ছাত্রদল সংঘর্ষে আহত ৬
জাতীয়

নওগাঁয় বিএনপি-ছাত্রদল সংঘর্ষে আহত ৬

By Mynul Islam NadimOctober 10, 20242 Mins Read

জুম-বাংলা ডেস্ক : নওগাঁর বদলগাছীতে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলা সদরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

bnp catrodol

Advertisement

আহতরা হলেন, বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন, যুগ্ম-আহ্বায়ক বিল্লু হোসেন, সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রিসালাত বিন নেওয়াজ, আধাইপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি কাওসারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুস্তাকিম হোসেন এবং ছাত্রদল নেতা রুহুল আমিন।

স্থানীয় ও দলীয় একাধিক সূত্র জানায়, সোমবার বদলগাছি উপজেলার কার্তিকাহার স্কুল মাঠে ছাত্রদলের কর্মীদের একটি সমাবেশ হয়। উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের সমাবেশ সম্পর্কে পূর্বে অবগত না করায় মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সভায় তলব করেন ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন। সভায় সর্ব সম্মতিক্রমে সবধরনের গ্রুপিং উপেক্ষা করে উপজেলা বিএনপির সঙ্গে সমন্বয় করে দলীয় কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। সভা শেষে বিএনপি নেতা জাকির হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করতে যান ছাত্রদলের নেতাকর্মীরা। তবে সেখানে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ফিরে আসেন। ফেরার পথে তারা চৌরাস্তা মোড়ে পৌঁছালে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরীর নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহত হন বদলগাছী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাজু হোসেন। এর দেড় ঘণ্টা পর বুলেট সমর্থিত ছাত্রদল নেতাকর্মীরা পালিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে তাদের ওপর দ্বিতীয় দফায় ফের হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এসময় গুরুতর আহত হন অন্তত পাঁচজন।

হামলার শিকার সাজু হোসেন বলেন, আমাদের ওপর অন্যায়ভাবে দুই দফায় হামলা চালানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছি। এ বিষয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন বলেন, উপজেলায় বিএনপির তিনটি গ্রুপ রয়েছে। ছাত্রদলের যেসব ছেলেরা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা আরেক গ্রুপের। স্বৈরাচার হাসিনার আমলে তারা আমার ছবিতে জুতার মালা পরিয়েছিল। দলীয় কার্যালয়ে তালা লাগিয়েছিল।

মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট বলেন, ছাত্রদলকে বিএনপি লালন করবে। তাদের ভালোমন্দ দেখাশোনা করবে। অথচ তাদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এ অনাকাঙ্ক্ষিত ঘটনা যারা ঘটিয়েছে আসলে তারা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে।

কেন নিজেকে বদলে ফেলেছেন কারিনা

জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু বলেন, বদলগাছীতে ছাত্রদল ও বিএনপির মাঝে সংঘর্ষের কোনো ঘটনা আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। এমন ঘটনা ঘটে থাকলে জড়িতদের ছাড় দেবে না জেলা বিএনপি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa