কৃষি খাতে সরকারের দেওয়া ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা কৃষকের কাছে সহজলভ্য করতে কৃষকদের কার্ডের আওতায় আনছে সরকার। এ কার্ডের আওতায় একজন কৃষক প্রাথমিকভাবে ১০ ধরনের সুবিধা পাবেন।

কৃষক কার্ড

Advertisement

রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ বিষয়ে বিস্তারিত কথা বলেন। তিনি জানান, আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই কার্ডের মাধ্যমে একজন কৃষক ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, সরকারি প্রণোদনা, ন্যায্যমূল্যে সেচসুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বিমাসুবিধা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়ার তথ্য ও রোগবালাই দমনে পরামর্শ পাবেন।

কৃষিমন্ত্রী বলেন, “কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজের আওতায় এনে সরাসরি ভর্তুকি ও সেবা দেওয়ার লক্ষ্যে ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার। পাইলট পর্যায়ে নির্বাচিত কৃষকদের বছরে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে।”

তিনি জানান, কৃষক কার্ডের মাধ্যমে প্রতিটি কৃষককে একটি ইউনিক পরিচয়ের আওতায় আনা হবে। এতে কৃষকদের জন্য একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি হবে এবং স্বচ্ছতার সঙ্গে সহায়তা প্রদান সহজ হবে।

প্রাথমিকভাবে এই কার্যক্রম তিন ধাপে বাস্তবায়ন করা হবে প্রি-পাইলটিং, পাইলটিং এবং দেশব্যাপী সম্প্রসারণ। প্রি-পাইলটিং পর্যায়ে দেশের ৬টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।

সরকারি তথ্য মতে, ১১ এপ্রিল পর্যন্ত ২২ হাজার ৬৫ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ভূমিহীন কৃষক ২ হাজার ২৪৬ জন এবং প্রান্তিক কৃষক ৯ হাজার ৪৫৮ জন। মোট নির্বাচিত কৃষকের ৯৩ শতাংশই ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক।

মন্ত্রী আরো জানান, কৃষক কার্ডটি ডেবিট কার্ড হিসেবে কাজ করবে এবং সংশ্লিষ্ট কৃষকদের নামে ব্যাংক হিসাব খোলা হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ও সহায়তা প্রদান করা হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

কৃষিমন্ত্রী বলেন, “পর্যায়ক্রমে সারা দেশের সব কৃষককে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষি খাতে স্বচ্ছতা বাড়বে, সারের অপচয় কমবে এবং কৃষকের ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.