Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সাহায্যের কথা বলে নাহিদের স্ত্রীকে বিয়ের প্রস্তাব! অত:পর
বিভাগীয় সংবাদ

সাহায্যের কথা বলে নাহিদের স্ত্রীকে বিয়ের প্রস্তাব! অত:পর

By Sibbir OsmanMay 6, 20223 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে নিহত কুরিয়ার সার্ভিসকর্মী নাহিদ হোসেনের স্ত্রীকে সাহায্যের নামে মোবাইল ফোনে দেওয়া হচ্ছে বিয়ের প্রস্তাব। ঘটনায় বিব্রত ও বিরক্ত নিহতের স্ত্রী ডালিয়া আক্তার এবং তার পরিবার। বাধ্য হয়ে বেশিরভাগ সময় বন্ধ রাখতে হচ্ছে ফোন। সহযোগিতা দেওয়ার কথা বলে মোবাইল নম্বর নেওয়া লোকজন এবং বিভিন্ন মাধ্যমে নম্বরটি ছড়িয়ে পড়ার কারণেই মূলত এ ঘটনা ঘটছে বলে তাদের ধারণা।

ভালোবাসার মানুষ নাহিদের সঙ্গে মাস ছয়েক আগে বিয়ে হয় ডালিয়া আক্তারের। সদ্যবিধবা এই নারীর পাশে বিত্তবানরা দাঁড়াতে পারেন, সেজন্য গণমাধ্যমে খবর প্রকাশ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় যুক্ত করা হয়েছে ডালিয়ার মোবাইল নম্বর (বিকাশ)। সেই নম্বরেই ফোন করে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে অপরিচিতরা। এমনকি ইমো নম্বরে ভিডিও কল দিয়েও সহযোগিতার নামে দীর্ঘক্ষণ কথা বলতে চাইছে। স্বামী হারানোর শোকের মধ্যে তাকে লড়াই করতে হচ্ছে অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর এই পরিস্থিতির সঙ্গে।

নাহিদের মা নার্গিস বেগম বলেন, ‘নাহিদের বউকে ফোন দিয়ে বিভিন্নজন আজেবাজে কথা বলে। সময়ে-অসময়ে ফোন দেয়।’ ফোন দিয়ে আসলে কী বলে- জানতে চাইলে তিনি বলেন, ‘নাহিদের বউ ডালিয়া আছে কিনা জানতে চায়। ডালিয়াকে কী দরকার জানতে চাইলে বলে, তার জন্য ভালো পাত্র আছে। ওকে কি বিয়ে দেবেন?’

শোকাহত এই মা বলেন, ‘ছেলেকে হারিয়েছি। এখন মানুষ এসব কথা বলে। শুনতে কষ্ট লাগে। সহ্য করি। কান্না আসে। কথা বের হয় না। অপর পাশ থেকে সাড়া না পেয়ে ফোন কেটে দেয়।’

ডালিয়া আক্তার বলেন, ‘ফোন দিয়ে বিয়ের কথা বলে। বিয়ে করব কিনা জানতে চায়। তাদের বুঝিয়ে বলার চেষ্টা করি। তারপরও কেউ কেউ বারবার বিরক্ত করে। তখন বলি- আপনার কি ঘরে মা-বোন নেই? আজকে যদি আপনার বোনের স্বামী মারা যেত, তাহলে আপনি এই কথা বলতে পারতেন? পরে ফোন কেটে দেয়। এভাবে প্রতিদিনই একাধিক কল আসে। বাধ্য হয়ে মাঝেমধ্যে ফোন বন্ধ রাখি। কিছু সময় খোলা রাখলেও অপরিচিতি নম্বরের ফোন রিসিভ করি না আর।’ ডালিয়া জানান, মাত্র দেড় বছর বয়স থেকে নানির কাছে বড় হয়েছেন। মা-বাবার আদর-স্নেহ পাননি। স্বামীর সঙ্গে একটি পরিবার পেয়েছিলেন। এখন তো সব শেষ। তবে নাহিদের স্মৃতি আঁকড়ে ধরেই বাঁচতে চান। এর জন্য তার একটা সরকারি চাকরি দরকার। পড়ালেখার যোগ্যতা অনুযায়ী যেন তাকে একটি চাকরি দেওয়া হয়।

বিয়ের পরের প্রথম ঈদটি তার জীবনের সবচেয়ে কষ্টের উৎসব উল্লেখ করে ডালিয়া বলেন, ‘ঘটনার দিন বাসায় ফিরে আমাকে নিয়ে কামরাঙ্গীরচর রনি মার্কেটে ঈদের কেনাকাটা করবে বলেছিল নাহিদ। আর ঈদের পরের দিন একসঙ্গে আমার বাবার বাড়ি টাঙ্গাইলে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আর ফেরা হলো না।’ তিনি বলেন, ‘ঈদে ঢাকাতেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে ছিলাম। ঈদের আগে বাবা এসে দেখে গেছেন। এই ঈদ যেন আমার জীবনে আরও কষ্ট নিয়ে এসেছে।’

জানা যায়, ডালিয়া থাকতেন কামরাঙ্গীরচরের কামরুল ইসলাম কমিউনিটি সেন্টারের গলিতে নানির বাসায়। এখানেই নাহিদের সঙ্গে প্রেম হয়। ছয় মাস আগে তারা বিয়ে করেন। সুখেই কাটছিল যুগলবন্দি দিন। কিন্তু ঈদের আগে নিউমার্কেট এলাকায় হওয়া সংঘর্ষে নাহিদের মৃত্যু সব হিসাব এলোমেলো করে দিয়েছে ডালিয়ার জীবনের।

কুড়িয়ে পাওয়া ‘কষ্টিপাথরটি’ নিজের কাছে রেখেছিলেন ভাই, থানায় জমা দিলেন বড় বোন

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অত:পর কথা নাহিদের প্রস্তাব বলে বিভাগীয় বিয়ের সংবাদ সাহায্যের স্ত্রীকে
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Latest News
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.