জুমবাংলা ডেস্ক : সংস্কার শেষ করে নির্বাচনের রূপরেখা ঘোষণা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি তাগাদা দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

Jamaat

Advertisement

তিনি বলেছেন, ‘বর্তমান সরকারকে দেশ সংস্কারের কাজ শেষ করে, দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এখনই নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এসব বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

আজ শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় সুয়াগাজী টিএ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘অতীতের ন্যায় ভবিষ্যতেও জামায়াতকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। যারা জালেম, লুটেরা, ক্ষমতার অপব্যবহারকারী, যারা অবৈধ শাসন প্রতিষ্ঠার জন্য দায়ী তাদের কঠিন বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে সামাজিকভাবেও প্রতিহত করতে হবে। আমাদের আরও একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশ থেকে সব প্রকার জুলুম, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা।’

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. আব্দুর রব, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক মো. লিয়াকত আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.