আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আসনভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত দুই দিনে দেশের ২১টি জেলায় ব্যালট পাঠানো হয়েছে।

আজ সোমবার ইসির উপসচিব রাশেদুল ইসলাম এই তথ্য জানান। তিনি জানান, সংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষে পাঠানো হচ্ছে। রোববার ঢাকা থেকে ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। আজ সোমবার আরও ৮টি জেলায় পাঠানো হচ্ছে।
এবার ৬৪ জেলার ৩০০টি আসনে মোট ২ হাজার ১৭ জন প্রার্থী রয়েছেন।
ইসি জানায়, রোববার মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ আরেকটি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। আর সোমবার ব্যালট পেপার পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় পাঠানো হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ইসি আরও জানায়, ঢাকা থেকে নিরাপত্তার সঙ্গে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রীও পাঠানো হচ্ছে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনি সামগ্রী সংরক্ষিত থাকবে। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে। ইতোমধ্যে গণভোটের ব্যালট পেপার পাঠানো হয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


