নওগাঁর সাপাহার সীমান্তে গভীর রাতে ১৭ জন নারী-পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের কাছাকাছি ২৩৭ নম্বর মেইন পিলার এলাকার চকচকির বিল দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পাশে বিজিবি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে।

পুশইন

Advertisement

নওগাঁ ১৬ বিজিবি সূত্রে জানা যায়, গভীর রাতে বিএসএফ সদস্যরা ভারতের বিভিন্ন এলাকা থেকে আটককৃত এসব নারী-পুরুষকে সাপাহার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। পরে তারা বোরো ধানক্ষেতের ভেতর দিয়ে প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটে শুক্রবার ভোরে কলমুডাঙ্গা চৌমহনী বাজারে পৌঁছে কিছু সময় বিশ্রাম নেয়।

ভোরে স্থানীয়রা তাদের দেখে বিষয়টি জানতে পারে এবং পরে কলমুডাঙ্গা বিওপি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের পুশব্যাকের উদ্দেশ্যে ২৩৭ নম্বর পিলার এলাকায় নিয়ে যায়।

এ সময় বিএসএফ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুশব্যাক প্রক্রিয়ায় বাধা দেয়। ফলে সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে। জিরো লাইনে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশে প্রবেশের পর ঘাসের মধ্যে অবস্থান করছে।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুশব্যাক কার্যক্রম চলমান রয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত আছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.