Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নারায়ণগঞ্জে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই, অস্ত্র নিয়ে হামলা
জাতীয়

নারায়ণগঞ্জে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই, অস্ত্র নিয়ে হামলা

By Mynul Islam NadimMay 7, 20262 Mins Read

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় পাঁচজনকে আটক করার পর সন্ত্রাসীরা পুলিশের ওপর চাপাতি ও রামদা নিয়ে ঝাঁপিয়ে পড়ে হাতকড়াসহ তাদের ছিনিয়ে নিয়ে গেছে।

হামলা

Advertisement

বুধবার (৬ মে) বিকেলে কাশিপুর ইউনিয়নের হাসেম বাগ এলাকায় এই সাহসী হামলার ঘটনা ঘটে। এর মাত্র একদিন আগে মঙ্গলবার একই জেলায় র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বুধবার বিকেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সোলায়মানের টিনশেড বাড়িতে হামলা ও লুটপাটের খবর পেয়ে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশিকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ধাওয়া দিয়ে আবদুল্লাহ ও তাঁর এক সহযোগীকে আটক করে হাতকড়া পরায় এবং লুট করা মালামাল বহনে জড়িত আরও তিনজনকে আটক করে। এ সময় পুলিশের আরেকটি দলও ঘটনাস্থলে পৌঁছায়।

এরপরই জনি নামের একজনের নেতৃত্বে একদল সন্ত্রাসী চাপাতি ও রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং হাতকড়াসহ আটক পাঁচজনকে ছিনিয়ে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, স্থানীয় ‘জনি গ্রুপ’ নামে পরিচিত সন্ত্রাসীরা বাড়িটি দখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে লুটপাট করছিল। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ভ্যানগাড়িতে থাকা লুট করা মালামালসহ কয়েকজনকে আটক করে। পরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরও জানান, এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি। তবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগের দিন মঙ্গলবার দুপুরে শহরের দেওভোগ লিচু বাগ এলাকায় র‍্যাবের একটি গোয়েন্দা দল মাদকের আস্তানার তথ্য সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হয়। ওই হামলায় তিন র‍্যাব সদস্যকে কুপিয়ে রক্তাক্ত করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

June 27, 2026
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026

Latest News

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa