নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কিশোর গ্যাং ‘টেনশন গ্রুপের’ প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক। এর আগে স্থানীয় জনতা সীমান্তকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তার সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে। তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের এই প্রধানকে মৌচাক এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটকে বেধড়ক মারধর করে। পরে থানা-পুলিশকে অবগত করে তাদের কাছে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: জামানত হারালেন মাদারীপুরের ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জন
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, সীমান্তকে স্থানীয়রা ধরে আমাদের কাছে হস্তান্তর করেছে। প্রাথমিক অবস্থায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী হত্যা, হত্যাচেষ্টাসহ ১৮টি মামলার তথ্য পেয়েছি। এ ছাড়া আর কয়টা মামলা রয়েছে, তার লিস্ট খোঁজা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


