Close Menu
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Bangla news
Home নারী সেনা কর্মকর্তা সেজে প্রেমের ফাঁদ, তারপর যা ঘটলো
জাতীয় ডেস্ক
জাতীয়

নারী সেনা কর্মকর্তা সেজে প্রেমের ফাঁদ, তারপর যা ঘটলো

জাতীয় ডেস্কShamim RezaNovember 12, 20252 Mins Read
Advertisement

অনলাইনে নিজেকে কখনো সেনাবাহিনীর কর্মকর্তা, কখনো নৌবাহিনীর সদস্য পরিচয় দিতেন। মেকাআপ করে নারী সেজে ভিডিও কলে কোমল কণ্ঠে কথা বলে গড়ে তুলতেন প্রেমের ফাঁদ। প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর শুরু হতো ব্ল্যাকমেইল। নারী কেলেঙ্কারিতে জড়ানোর ভয় দেখিয়ে আদায় করত মোটা অঙ্কের টাকা।

Army

এমন ভয়াবহ প্রতারণার জাল বিছিয়ে রেখেছিলেন রংপুরের ২৪ বছর বয়সী যুবক নাজমুল হাসান জিম। দীর্ঘদিন ধরে নেট দুনিয়ায় পরিচয়ের মুখোশ পাল্টে প্রতারণা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ধরা পড়েছেন র‍্যাবের হাতে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৩ জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম গ্রাম থেকে প্রতারণা মামলার প্রধান আসামি নাজমুল হাসান জিমকে গ্রেপ্তার করে। সে একই গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর ইউনিফর্ম, ৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ৬টি মোবাইল ফোন, মেয়েদের পরচুলা ও মেকআপ সেট উদ্ধার করা হয়।

সেনা সদস্য পরিচয়ে নাজমুলের প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম।

রফিকুলের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজমুল ও তার সহযোগীরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করেন। তারা রাজশাহীতে ১০ কাঠা জমির যৌথ মালিকানায় কেনার প্রস্তাব দেন এবং দাবি করেন যে, তাদের দুটি শেয়ার রয়েছে, যার একটি একজন মহিলা সৈনিকের নামে। ওই মহিলা সৈনিকের কিছু টাকা বাকি আছে জানিয়ে, শেয়ার বিক্রির অজুহাতে বাদীর কাছ থেকে টাকা নেওয়ার প্রস্তাব দেয় প্রতারকরা।

পরে তারা একাধিকবার ভিডিও কলে সামরিক বাহিনীর পোশাক পরে কথা বলে রফিকুলের আস্থা অর্জন করে। শেয়ারটি কম দামে ক্রয় করার প্রলোভন দেখিয়ে ধীরে ধীরে তার কাছ থেকে মোট ১৭ লাখ ২৬ হাজার টাকা নেয় তারা।

টাকা পাওয়ার পর আসামিরা নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে এবং পরে আরও ৫ লাখ টাকা দাবি করে। রফিকুলের সন্দেহ হলে খোঁজখবর নিয়ে দেখেন তিনি প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। পরে কিশোরগঞ্জের হোসেনপুর থানায় প্রতারণার মামলা করেন।

র‍্যাব জানায়, আসামি নাজমুল হাসান জিম বিভিন্ন সময়ে নিজেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। সে নিজেকে মাঝে মাঝে নারী সেনা সদস্য হিসেবেও পরিচয় দিত এবং নারীর বেশ ধারণ করে ও নারীর কণ্ঠে কথা বলে ভিডিও কলের মাধ্যমে প্রতারণা করত এবং নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে টাকা আদায় করত।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ধরনের চক্রের বিরুদ্ধে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান চলবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় কর্মকর্তা ঘটলো তারপর নারী নারী সেনা কর্মকর্তা প্রেমের ফাঁদ যা সেজে সেনা
Related Posts
Onon

কমেছে সবজির দাম, অস্বস্তি কাটেনি পেঁয়াজের বাজারে

December 13, 2025
প্রেস সচিব

আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনে আসতে পারবে না : প্রেস সচিব

December 13, 2025
ওসমান হাদি

হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

December 13, 2025
Latest News
Onon

কমেছে সবজির দাম, অস্বস্তি কাটেনি পেঁয়াজের বাজারে

প্রেস সচিব

আওয়ামী লীগ কোনোভাবেই নির্বাচনে আসতে পারবে না : প্রেস সচিব

ওসমান হাদি

হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ECE

এক ব্যক্তি সর্বোচ্চ কতটি আসনে প্রার্থী হতে পারবেন, জানাল ইসি

Sonchoypotro

সঞ্চয়পত্র কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ৬ কেজি সিসাসহ গ্রেফতার ৯

Hadi

হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, ৭২ ঘণ্টা ঝুঁকিপূর্ণ

hadi

ওসমান হাদিকে গুলির ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ

ওসমান হাদি

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

সংসদ নির্বাচন

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.