ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিল খেলাপিদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

বিল খেলাপিদের তথ্য দিতে ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান ইতোমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড/বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড/ডিপিডিসি লিমিটেড (সাবেক ডেসা)/ডেসকো ঢাকা ওয়াসা/চট্টগ্রাম ওয়াসা/বিটিসিএল/তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড/বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড/জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডকে চিঠি পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল।
দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ নির্বাচন কমিশন সচিবালয়ে ২২-২৩ এপ্রিল বাছাই করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ অনুচ্ছেদের (ঢ) দফা অনুসারে কোনো ব্যক্তি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া বা সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হবেন যদি তিনি মনোনয়নপত্র দাখিলের দিনের আগে সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সেবাদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হন।
বিল পরিশোধে ব্যর্থ ব্যক্তিরা যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন তার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ অর্থাৎ ২১ এপ্রিল (মঙ্গলবার) বিকেল ৪টার পরপর মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা সংশ্লিষ্ট সংস্থাকে দেওয়া হবে। পাঠানো তালিকা পরীক্ষা-নিরীক্ষা করে মনোনয়নপত্র বাছাইয়ের জন্য নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২২-২৩ এপ্রিল মতামত/তথ্যসহ মনোনয়নপত্র বাছাইয়ের দিন সংশ্লিষ্ট সংস্থা/কর্তৃপক্ষ থেকে একজন উপযুক্ত কর্মকর্তা পাঠানো প্রয়োজন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল আবেদনের শেষ সময়। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


