প্রেম-বিরহের চেনা গল্পের বাইরে গিয়ে এবারের ঈদে দর্শকদের জন্য আসছে এক ভিন্নধর্মী নারী-কেন্দ্রিক অ্যাকশন থ্রিলার—‘গোলাপী’। বাংলাদেশি টিভি নাটকে নারী গ্যাংস্টার ঘরানার গল্প খুব একটা দেখা যায় না। সেই জায়গা থেকেই আলাদা হয়ে উঠতে যাচ্ছে এই নাটকটি।

নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘গোলাপী’ এক রহস্যময় ও দুর্ধর্ষ নারী।
এই চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, যাকে নাটকটিতে দ্বৈত রূপে দেখা যাবে। একদিকে কোমল, অন্যদিকে ভয়ংকর—দুটি ভিন্ন সত্তার মিশেলে গড়ে উঠেছে চরিত্রটি।
নাটকে গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। গল্পে তিনি নায়ক না ভিলেন—সেই ধোঁয়াশাই তৈরি করবে নাটকের সাসপেন্স।
মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক রুবেল হাসান। সিনেমাটোগ্রাফিতে আছেন রাজু রাজ।
নির্মাতার ভাষ্যে, বস্তির জীবন, পকেটমার থেকে গ্যাংস্টার চক্রের রাজনীতি, এমনকি পুলিশি অ্যাকশনও থাকছে নাটকটিতে। অর্থাৎ এটি শুধু অ্যাকশন থ্রিলারই নয়, রয়েছে রোমান্স ও আবেগের ছোঁয়াও।
তিনি বলেন, ‘এই নাটকে যেমন বস্তির চালচিত্র তুলে ধরা হয়েছে। তেমনি পকেটমার থেকে গ্যাংস্টারদের রাজনীতিও তুলে ধরা হয়েছে। এটি একটি অ্যাকশন থ্রিলার। সঙ্গে রোমান্টিক বিষয়টিও থাকছে।’
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পুর মতে, ‘গোলাপী’ মূলত সিনেমাটিক ধাঁচে নির্মিত একটি নাটক।
যা দর্শকদের ছোট পর্দায় বড় পর্দার অভিজ্ঞতা দেবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই ব্যতিক্রমী গল্প।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


