স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে ‘ফিনিশার’ শব্দটা সবার আগে বসেছিল নাসির হোসেনের নামের পাশে। পরে আবার এই নামের কারণেই নাসিরকে প্রচুর ট্রলও সহ্য করতে হয়েছে। ‘ফিনিশার ফিনিশ হয়ে গেছে’—এমন কটূক্তি শুনতে হয়েছে নিয়মিতই। মাঠে পড়তি ফর্ম ও মাঠের বাইরের নানান কর্মকাণ্ডের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি।

Advertisement

তবে সর্বশেষ এবারের বিপিএলে ব্যাট-বল হাতে অলরাউন্ড পারফর্ম করে সবার নজর কেড়েছিলেন ঢাকা ডাইনামাইটসের কাপ্তান। ব্যাট হাতে একাই নেতৃত্ব দিয়েছেন পুরো দলকে। অনেকের ধারণা ছিল, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে সুযোগ পাচ্ছেন নাসির। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক ঘোষিত সেই দলে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। সে সময় ঠিক কি কারণে নাসিরের জায়গা হয়নি, তা-ও জানিয়েছিল বোর্ড।

এর আগে সর্বশেষ গত ২ মার্চ বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমে নাসিরের দলে না থাকার কারণ ব্যাখ্যা করেছিলেন। নান্নু জানিয়েছিলেন, টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয়, অবশ্যই তাকে তৈরি করা হবে।

সম্প্রতি দেশের এক ক্রীড়া সংবাদমাধ্যমে ঈদের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন নাসির এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সেখানে নাসির জানিয়েছেন, বাংলাদেশে দীর্ঘদিন মূল্যায়ন না পেলে আমেরিকায় চলে যাবেন তিনি।

নাসিরের ভাষ্য মতে, আসলে আপনাকে যদি বাংলাদেশে ভালোমতো মূল্যায়ন না করে, তাহলে আপনি বাংলাদেশে কেন থাকবেন? আমার কাছে যদি এরকম অনুভূত হয় যে, আমি ভালোমতো মূল্যায়ন হচ্ছি না, আমাকে ভালোমতো মূল্যায়ন করছে না, তাহলে আমি বাংলাদেশে কেন থাকব? আমি আমেরিকায় চলে যাব। এটা তো আমি আগেও বলেছি এখনও বলছি। এই বিপিএলের পরই আমি আমেরিকা যাচ্ছি। সেখানে মাইনর লিগ খেলা আছে, সেখানে খেলতে যাচ্ছি।

এসময় দল নিয়ে নানা মন্তব্য করেন এই ক্রিকেটার। নাসির আরও যোগ করেন, এমন না যে আমি আমেরিকা চলে গেলে, বাংলাদেশে খেলব না। আমি বাংলাদেশেও খেলব। হ্যাঁ, যখন মূল্যায়নের কথা আসবে, তখন হয়তো আমি বাংলাদেশ জাতীয় দল থেকে অব্যাহতি নিয়ে চলে যাব আমেরিকা। যদি আমার মনে হয়, আমার এখন চলে যাওয়া দরকার, তখন চলে যাব। দেখা যাক, কী হয়। আমি যেটা বললাম আমার যদি মনে হয় যে, আমাকে সঠিকভাবে মূল্যায়ন করছে না, তাহলে আমি হয়ত অন্যকিছু বেছে নিব।

মাহমুদউল্লাহকে সুখবর দিলেন কোচ হাথুরুসিংহে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.