ইরানের সাথে যুদ্ধ কখন শেষ করা হবে তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৮ মার্চ) টাইমস অফ ইসরায়েলের সাথে ফোনালাপে এ কথা জানান তিনি।
তিনি বলে, তারা এই বিষয়ে আলোচনা করছেন এবং তিনি সঠিক সময়ে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেবেন।
টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, আমেরিকা যদি তাদের হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারে কিনা জানতে চাইলে, ট্রাম্প এই সম্ভাবনার বিষয়টি অস্বীকৃতি জানিয়ে বলেন, “আমি মনে করি না এটি প্রয়োজনীয় হবে।”
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ট্রাম্প এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “দেখা যাক কী হয়।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে এর আগে ট্রাম্প মোজতবা খামেনিকে পছন্দ না হওয়ার বিষয়টি প্রকাশ করে বলেছিলেন, “খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


