ঈদুল ফিতরে বড়পর্দার চমক হিসেবে হাজির হচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার নতুন সিনেমা ‘রাক্ষস’-এর একটি আইটেম গানের শুটিংয়ের ছবি ভাইরাল হয়েছে। যেখানে সিয়ামের সঙ্গে কোমর দুলিয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

রিয়েল এনার্জি প্রডাকশনের কর্ণধার আজিম হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, নাতালিয়া এই প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয় করলেন। গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা আদিল শেখ।
জিএম আশরাফের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আশরাফ ও দোলা। বিশাল বাজেটে দেশের বাইরে গানটির চিত্রায়ণ করা হয়েছে, যা হতে পারে এবারের ঈদের অন্যতম সেরা আকর্ষণ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ইউরোপীয় বংশোদ্ভূত নাতালিয়া ‘হাউসফুল ৫’, ‘মাস্তি ৪’ এবং ‘৩৬৫ ডেইজ’-এর মতো আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করেছেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


