Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে আযমীর বক্তব্য ব্যক্তিগত
জাতীয়

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে আযমীর বক্তব্য ব্যক্তিগত

By Shamim RezaSeptember 8, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ব্রিগেডিয়ার আযমী জামায়াতের কোনো সদস্য না, তিনি জাতীয় সংগীত নিয়ে যা বলেছেন, সেটি তার ব্যক্তিগত বিষয়। এই বক্তব্যের ব্যাখ্যার দায় জামায়াতে ইসলামীর না।

snggeet

Advertisement

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়া ওয়েস্টার্ন কুজিন সম্মেলন কক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আন্দোলনে শহিদের প্রকৃত সংখ্যার বিষয়ে তিনি বলেন, এখনো মরদেহ পাওয়া যাচ্ছে এবং অনেকে চিকিৎসাধীন মারা যাচ্ছে, সুতরাং এর প্রকৃত সংখ্যা আরও পরে পাওয়া যাবে।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, এখনো নির্বাচন নিয়ে কথা বলার সময় হয়নি, সময় হলেই আমরা জাতীয় নির্বাচন নিয়ে কথা বলবো।

এর আগে রংপুর জেলা ও মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ১৬ শহিদের পরিবারের সদস্যদের মধ্যে ২ লাখ টাকা করে মোট ৩২ লাখ টাকা প্রদান করে জামায়াতে ইসলামী। এ সময় দলটি জানায়, এর আগেও শহিদদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী।

আরও পড়ুন: ডান হাত কেটে নিয়ে অবলীলায় হেঁটে যাচ্ছে যুবক, সিসিটিভিতে রোমহর্ষক দৃশ্য

জামায়াতের সেক্রেটারি বলেন, এখন বড় চ্যালেঞ্জ হলো দেশের সংস্কার। গেল ১৫ বছরে রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। সংবিধানের সংস্কার, ইলেকশন কমিশনের সংস্কার এবং আমাদের যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সবগুলো দলীয়করণ হয়েছিল। সেগুলোর সংস্কার করতে হবে।

১৫ বছরের এসব জঞ্জাল সাফ করতে দীর্ঘ সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য সব সংস্কার সম্ভব না হলেও নিরপেক্ষ নির্বাচন করতে যেগুলো করা দরকার এখন সেটি বড় চ্যালেঞ্জ। এই সংস্কারগুলো করে একটি নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

ব্যাংক থেকে নগদ টাকা তোলা নিয়ে বড় সুখবর

মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, জামায়াতের জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফী, মহানগর শিবিরের সেক্রেটারি নুরুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa