Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নাটোরে চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কিনলেন পুলিশ কর্মকর্তা!
জাতীয়

নাটোরে চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কিনলেন পুলিশ কর্মকর্তা!

By Mynul Islam NadimMay 24, 20263 Mins Read

নাটোরের সিংড়া উপজেলায় চোরকে ছেড়ে দিয়ে তার কাছ থেকেই চুরি হওয়া মালামাল কেনার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। অভিযুক্ত এসআই মো. নজরুল ইসলাম বর্তমানে সিংড়া থানায় কর্মরত। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

চুরি

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লার বাসিন্দা জামাল উদ্দিনের মাদকাসক্ত ছেলে মাসুম আলী তার বড় ভাই মুনছের আলীর বাড়ি থেকে একটি ফ্রিজসহ মূল্যবান বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

গভীর রাতে ভ্যানগাড়িতে করে ফ্রিজটি নিয়ে যাওয়ার সময় নাটোর-বগুড়া মহাসড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে টহলরত এসআই নজরুল ইসলাম ভ্যানটি আটক করেন। পুলিশ দেখে মাসুম পালিয়ে গেলেও উদ্ধার করা মালামাল থানায় জমা না দিয়ে এসআই নজরুল পথচারী দুজনের সহায়তায় সেগুলো নিজের ভাড়া বাসায় নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী সাজু ভুন্ডু ও আবু হানিফের ভাষ্য অনুযায়ী, পরদিন সকালে মাসুম এসআই নজরুল ইসলামের বাসায় গিয়ে চুরির ঘটনা স্বীকার করে। পরে ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র তৈরি করে ১১ হাজার ৫০০ টাকায় ফ্রিজটি কিনে নেন ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে চুরির ঘটনা জানাজানি হলে ফ্রিজের মালিক মুনছের আলী ও তার পরিবারের সদস্যরা মালামাল উদ্ধারের জন্য থানায় যান।

ভুক্তভোগী মুনছের আলী বলেন, তার ছোট ভাই বাসা থেকে ফ্রিজটি চুরি করেছিল। পরে জানতে পারেন, সেটি এসআই নজরুল ইসলামের কাছে রয়েছে। এরপর থানায় অভিযোগ করে তিনি নিজের মালামাল ফেরত চান।

মুনছের আলীর মা মর্জিনা বেগম জানান, পরে তারা জানতে পারেন পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম ফ্রিজটি নিজের কাছে রেখেছেন। শেষ পর্যন্ত লোকজনের মাধ্যমে টাকা দিয়ে নিজেদের ফ্রিজ ফেরত নিতে হয়েছে। গত শনিবার সিংড়া সার্কেল কার্যালয়ে একটি আপস-মীমাংসার মাধ্যমে ফ্রিজটি ফেরত দেওয়া হয়।

ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই অভিযুক্ত এসআই নজরুল ইসলাম আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার সিংড়া থানায় খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তিনি শুনেছেন এসআই নজরুল ইসলাম কারও কাছ থেকে একটি ফ্রিজ কিনে পরে তা ফেরত দিয়েছেন। তবে সেটি চুরি হওয়া ফ্রিজ কি না, সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এছাড়া এ ঘটনায় থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগও জমা পড়েনি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে অভিযোগ উঠেছে, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূর মোহাম্মদ আলী ভুক্তভোগী পরিবারকে ডেকে দ্রুত বিষয়টি আপসের মাধ্যমে মীমাংসা করার উদ্যোগ নেন। যদিও এএসপি নূর মোহাম্মদ আলী এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন এবং বিস্তারিত জানতে জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
চুরি
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026
বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

June 26, 2026

Latest News

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa