নাটোরের বড়াইগ্রামে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

সংঘর্ষ

Advertisement

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের মধ্যে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকার এবং নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে ভোট দেওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জামায়াত কর্মী সাব্বিরকে মারধর করেন স্থানীয় বিএনপি কর্মীরা। এ ঘটনার জের ধরে শনিবার সকালে বিএনপি নেতা আসাব সরকারকে মারধর করেন জামায়াত কর্মীরা। এরপর দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে কয়েক দফা গুলিবর্ষণ হয় এবং পাঁচ থেকে ছয়টি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে হাসিনুর রহমানসহ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সেনাবাহিনী, আনসার, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরে পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব ও জেলা প্রশাসক আসমা শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.