Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি নতুন চোরদের হাত অবশ করতে পারলেই উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে : জামায়াত আমির
রাজনীতি স্লাইডার

নতুন চোরদের হাত অবশ করতে পারলেই উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে : জামায়াত আমির

By Shamim Rezaজানুয়ারি 24, 20263 Mins Read

নতুন চোরদের হাত অবশ করতে পারলেই দেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৫ আসনে সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির

Advertisement

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এস এস হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বড় কাজ নয়, বড় মন এবং ভিশনের দরকার। আমাদের চুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই আর নতুন চোরদের হাত যদি অবশ করে দিতে পারি, বাংলাদেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে।’

উত্তরবঙ্গের নদী নিয়ে তিনি বলেন, ‘উত্তরবঙ্গের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীগুলা আল্লাহর নিয়ামত। কিন্তু অতীতের ৫৪ বছরের সরকার এসব নদী সংরক্ষণ করেনি। একসময় যে নদীতে জাহাজ চলতো, সেখানে এখন সাধারণ নৌকাও চলাচল করতে পারে না। পানি উবে গিয়ে নদীগুলো এখন মরুভূমি, কঙ্কাল হয়ে পড়ে আছে। তিস্তা, ধরলা, করতোয়া এবং ব্রহ্মপুত্র- সবগুলোর একই অবস্থা।’

নদী মরে যাওয়া মানে আমাদের মাটি মরে যাওয়া উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘সবার ভোটে সরকার গঠন করতে পারলে উত্তরবঙ্গে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের ওপর। পুরো উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই। এখানকার মানুষ সহজ সরল জীবনযাপন, অল্পেতুষ্ট, কঠোর পরিশ্রমী। তাদেরকে তাদের পরিশ্রমের জায়গাটা তৈরি করে দিতে হবে।’

তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলাকে জীবন দেয়ার মহাপরিকল্পনা নেয়ারও প্রতিশ্রুতি দেন ডা. শফিকুর রহমান।

কারও লাল চক্ষুকে ভয় করেন না জানিয়ে তিনি বলেন, ‘কোনো আধিপত্যের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। কারও ওপর খবরদারী করতে চাই না। আর কেউ এসে এই দেশের ওপর খবরদারী করুক তাও দেখতে চাই না। ৫৪ বছরের রাজনৈতিক ব্যবস্থা ও বন্দোবস্তে তৈরি হওয়া ফাসিবাদী শাসনও আর দেখতে চাই না। আমরা চাই তার আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনের সময়টা দেশবাসীকে হাতছানি দিয়ে ডাকছে, ১২ ফেব্রুয়ারি।’

জুলাই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আবু সাঈদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে। ওরা কি চেয়েছিল? ওরা চেয়েছিল একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটা ন্যায়বিচারের বাংলাদেশ, একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, একটা উন্নয়নের বাংলাদেশ। পরপর তিন তিনটা নির্বাচনে কেউ একটাও ভোট দিতে পারে নাই। যুবসমাজ তাদের জীবনেও একটা ভোট দিতে পারে নাই। এবার অনেক অপেক্ষার পর আগামী ১২ তারিখ আসছে। দিনটিতে শহীদদেরকে সম্মান জানিয়ে ‘হ্যাঁ’ ভোট দেবেন। সেই ‘হ্যাঁ’ ভোটের জোয়ারে অতীতের বস্তাপচা সব ব্যবস্থা যেন ভেসে যায়।’

সবাইকে সতর্ক করে তিনি বেলন, ‘নীল আকাশে মাঝে শকুনের ছায়া দেখা যায়। ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে না পারে, এজন্য সবাইকে সাবধান থাকতে হবে।’

জামায়াত আমির বলেন, ‘এখন এই অঞ্চল থেকে মানুষ ছুটে রাজধানীর দিকে। কথা দিচ্ছি, ঘরে বসে উত্তরবঙ্গকে আপনারা রাজধানী বানাবেন। আমরা যুবকদের হাতে বেকার ভাতা দেবো না। আমরা প্রতিটা তরুণ-তরুণীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব। তাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে দক্ষতা তাদের হাতে তুলে দেবো।’

তিনি আরও বলেন, ‘উত্তরবঙ্গ হচ্ছে খাদ্যের একটি ভান্ডার। কিন্তু কৃষক উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না। দুই কারণে পণ্যের মূল্য পায় না তারা। একটা- মধ্যস্বত্বভোগীরা এসে এখানে কামড় দেয়। আরেকটা- ঘাটে ঘাটে চাদাবাজরা অস্থির করে তুলে। আমরা চাঁদাবাজদের নির্মূল করবো।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

ডা. শীফকুর রহমান বলেন, ‘মানুষ বলে নদী শাসন, শাসন করলে তো ওরা ভয় পাবে। নদীগুলো কান্নাকাটি করবে, দুঃখ পাবে। আমরা নদী আপন করে তুলে নিব, আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে। সন্তানকে যেভাবে মানুষ লালন-পালন করে, আমরা নদীগুলাকে কোলে নিয়ে সেইভাবে লালন-পালন করব।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

জুন 15, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন 15, 2026
আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

জুন 15, 2026
Latest News
Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

প্রবাসী আ

জুনের ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

জিপিএস

গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

পাল্টাপাল্টি স্লোগান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি মিছিল

দেশে ফিরলেন

হজ শেষে দেশে ফিরলেন ৫৭ হাজার হাজি, সৌদিতে ৫২ বাংলাদেশির মৃত্যু

দেশে ফিরে আসছেন

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

শান্তিচুক্তিতে পৌঁছালো

যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছালো ইরান-যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa