ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করছে সরকারি যানবাহন অধিদপ্তর। তবে কতগুলো গাড়ি লাগবে, সেটা শপথের দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চূড়ান্তভাবে জানানো হবে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান হতে পারে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নয়া মন্ত্রী

Advertisement

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত যানবাহন অধিদপ্তর মিলনায়তনে দেখা গেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করছেন, সেগুলোসহ সরকারি যানবাহন অধিদপ্তরে থাকা মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে ১০ থেকে ১২ জন উপদেষ্টা তাদের গাড়ি সরকারি যানবাহন অধিদপ্তরে জমা দিয়েছেন। তাছাড়া, যতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী হবেন, তার চেয়ে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যতটি গাড়ি চাওয়া হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে।

যারা নতুন সরকারে শপথের আমন্ত্রণ পাবেন, তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য এসব গাড়ি ব্যবহার করা হবে। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য মনোগ্রাম ও পতাকা স্ট্যান্ডযুক্ত প্রয়োজন সংখ্যক গাড়ি প্রস্তুত রাখতে যানবাহন অধিদপ্তরকে চিঠি দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সরকারের মন্ত্রিসভা কত সংখ্যার হবে, সেটা সেই সরকারই নির্ধারণ করবে। নির্বাচিত হওয়ার পর তারা মন্ত্রিপরিষদ বিভাগে গাড়ির চাহিদা দেবে।

সে অনুযায়ী সরকারি যানবাহন অধিদপ্তর গাড়ি প্রস্তুত করবে। তবে প্রাথমিকভাবে মন্ত্রিসভার সর্বোচ্চ সংখ্যা ৫০ জন ধরে গাড়ি প্রস্তুত করা হচ্ছে। ভিভিআইপি প্রটোকলে সবসময় কয়েকটি গাড়ি বেশি প্রস্তুত রাখা হয়। কোনো কারণে একটি গাড়ি নষ্ট বা দুর্ঘটনায় পড়লে সঙ্গে সঙ্গে যেন আরেকটি গাড়ি পাঠানো যায়, এজন্য গাড়ি বেশি রাখা হচ্ছে।

এ বিষয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন বাংলানিউজকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখা হচ্ছে।

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সাধারণ ল্যান্ডক্রুজার ও কেমব্রিজ গাড়িই ব্যবহার করেন। আমরা প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রেখেছি। তবে ঠিক কতগুলো গাড়ি লাগবে, সেটা শপথের দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চূড়ান্তভাবে জানানো হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ১০ থেকে ১২ জন উপদেষ্টা গাড়ি জমা দিয়েছেন। বাকিরা সময়মতো জমা দেবেন। নতুন কোনো গাড়ি কেনা হয়নি। যেসব গাড়ি আছে, সেগুলো ১০ বছরের পুরনো।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য গানম্যান ও প্রটেকশন প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিদের শপথবাক্য পাঠানো ও অতিথিদের আসনবিন্যাসও চূড়ান্ত করা হয়েছে। শপথ অনুষ্ঠানে কমবেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এদিকে, গাড়ি প্রস্তুত হলেও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, এখনো তার কোনো ধারণা পাওয়া যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, বিএনপি এ ঘোষণা আগেই দিয়েছে। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.