জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ-বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ শপথ নিয়েছেন ২৯৭ জন সংসদ সদস্য।

সচিবালয়ের ছবি

Advertisement

এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন তাদের সবাইকে বৃহস্পতিবার শপথ নিতে আসার জন্য ফোন দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে সেই ফোন অনেকেই পেয়েছেন। এ তালিকায় রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, তাজুল ইসলাম, ডা. দীপু মনি, আনিসুল হক, আ ক ম মোজাম্মেল হক, ড. হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, ড. আব্দুর রাজ্জাক, খালিদ মাহ্‌মুদ চৌধুরী,মহিবুল হাসান চৌধুরী নওফেল, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ফরহাদ হোসেন, আবদুস সালাম, সাজ্জাদুল হাসান,শাহরিয়ার আলম, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, কর্নেল ফারুক খান,মোহাম্মদ এ আরাফাত, নসরুল হামিদ,জুনাইদ আহমেদ পলক,নাজমুল হাসান পাপন,জাহাঙ্গীর কবির নানক।তবে তারা কে কোন মন্ত্রণালয়ের জন্য ডাক পেয়েছেন তা জানা যায়নি।

এদিকে আরেকটি সূত্রমতে শোনা যাচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন জিয়াউদ্দিন আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, জনপ্রশাসনমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্রমন্ত্রী বাহাউদ্দিন নাছিম, স্থানীয় সরকারমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ড. সেলিম মাহমুদ ও আইনমন্ত্রী হচ্ছেন আনিসুল হক।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ রাষ্ট্রপতির

আর জাতীয় পার্টির আসন অর্ধেকের বেশি কমে নেমেছে ১১টিতে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.