সাড়ে তিন বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরেছে কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিংক। গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে তাদের তৃতীয় ইপি অ্যালবাম ‘ডেডলাইন’। অ্যালবামটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। প্রথম সপ্তাহের অ্যালবাম বিক্রিতেই নতুন রেকর্ড গড়েছে ব্ল্যাকপিংক।

গ্রুপটির এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট সম্প্রতি জানিয়েছে, অ্যালবামটি প্রকাশের পর প্রথম সপ্তাহেই এর ১৭ লাখ ৭৪ হাজারের বেশি কপি বিক্রি হয়েছে।
অ্যালবাম বিক্রির পরিসংখ্যান সংরক্ষণকারী প্রতিষ্ঠান হান্টেও জানিয়েছে, কে-পপ গার্ল গ্রুপের মধ্যে প্রথম সপ্তাহে বিক্রির দিক থেকে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে প্রকাশিত ব্ল্যাকপিংকের অ্যালবাম ব্রন পিংকের তুলনায় প্রায় দুই লাখ ৩০ হাজার কপি বেশি বিক্রি হয়েছে। প্রকাশের দিনেই অ্যালবামটির ১৪ লাখের বেশি কপি বিক্রি হয়।
ওয়াইজি এন্টারটেইনমেন্টের ভাষ্য, বিশ্বজুড়ে চাহিদা প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় অ্যালবামের অতিরিক্ত কপি তৈরি করা হচ্ছে। ইপিটি বিশ্বজুড়ে ৩৮টি অঞ্চলে আইটিউনের টপ অ্যালবামস চার্টে শীর্ষে উঠেছে। অ্যালবামের ‘গো’ গানের ভিডিও ইউটিউবের ট্রেন্ডিং তালিকার শীর্ষেও জায়গা করে নিয়েছে। প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ভিডিওটি সবচেয়ে বেশি দেখা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম লিখেছে, ‘ব্ল্যাকপিংক তাদের সেরা সময়েই ফিরে এসেছে।’ আর বিলবোর্ডের মতে, ‘গো’ অ্যালবামের সেরা ট্র্যাক এবং এতে ব্ল্যাকপিংকের প্রকৃত পরিচয় ফুটে উঠেছে। তারা তাদের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোকে তুলে ধরেছে গানের মাধ্যমে। ডেডলাইন অ্যালবামে মোট পাঁচটি গান রয়েছে। ‘জাম্প’, ‘গো’, ‘মি অ্যান্ড মাই’, ‘ফাবয়’ এবং ‘চ্যাম্পিয়ন’।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
২০২৫ সালের জুলাইয়ে ‘ডেডলাইন’ ট্যুর শুরু করেছিল ব্ল্যাকপিংক। এই বছরের জানুয়ারি পর্যন্ত ১৬টি শহরে ৩৩টি শো করেছে গ্রুপটি। অ্যালবামের নামটি সেখান থেকেই নেওয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


