জুমবাংলা ডেস্ক : অবশেষে নতুন আয়কর আইন পেল বাংলাদেশ। নতুন এই আইনে করদাতারা তাঁদের কর নিবন্ধন বাতিল করতে পারবেন। করদাতাদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) কিছু শর্ত সাপেক্ষে বাতিলের সুযোগ রাখা হয়েছে নতুন আয়কর আইনে।

নতুন আয়কর আইন

Advertisement

সম্প্রতি জাতীয় সংসদে আইকর আইন ২০২৩ পাস হয়েছে। এতে বলা হয়েছে, যথাযথ কারণ উল্লেখ করে করদাতাকে টিআইএন বাতিলের আবেদন করতে হবে।

আবেদনকারীর কারণগুলো যৌক্তিকভাবে যাচাই–বাছাইয়ের পরই টিআইএন বাতিল করবেন কর কর্মকর্তারা। আগের আইনে টিআইএন বাতিলের বিধান ছিলো না। ফলে অনেকেই টিআইএন নিয়ে বিপাকে পড়েছেন।

যে ছয় শর্তে কর নিবন্ধন বাতিলের আবেদন করা যাবে, সেগুলো হলো: ১. যেসব করদাতার রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই; ২. মৃত্যু, অবসায়ন, অবলুপ্তি বা অনুরূপ কোনো কারণে অস্তিত্বহীন হয়ে যান; ৩. স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলে এবং বাংলাদেশে আয় করার কোনো কর্মকাণ্ড না থাকলে; ৪. ডুপ্লিকেট নিবন্ধন বা ভুল নিবন্ধন পেলে; ৫. আইনি মর্যাদা পরিবর্তন করলে এবং ৬. অন্য কোনো আইনানুগ কারণে।

এক্ষেত্রে কর নিবন্ধন বাতিলের আগ্রহীদের নিজ এলাকায় আবেদন করতে হবে। করদাতার কাছ থেকে আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর কর্মকর্তা চারটি বিষয়ে নিশ্চিত হয়ে টিআইএন বাতিলের সিদ্ধান্ত নেবেন।

ওই চার বিষয় হলো: ওই করদাতার কাছে কোনো বকেয়া দায় নেই; করদাতার বিরুদ্ধে কোনো কর নির্ধারণ নিয়ে মামলা নিষ্পন্নাধীন নেই; যেকোনো ফোরামে আয়করসংক্রান্ত কোনো বিরোধ নিষ্পন্নাধীন নেই এবং করদাতা আবেদনপত্রে নিবন্ধন বাতিলের যে কারণ দেখিয়েছেন, তার সত্যতা আছে।

অস্বাভাবিক হারে কমে গেল পেঁয়াজের দাম

তবে নিবন্ধন বাতিল করলেও সব তথ্য সংরক্ষণ করতে হবে। বর্তমানে ৮৭ লাখ টিআইএনধারী থাকলেও মাত্র তিন ভাগের এক ভাগ করদাতা নিয়মিত রিটার্ন জমা দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.