Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা নতুন বছরে যে বার্তা দিলেন মেসি
খেলাধুলা ফুটবল

নতুন বছরে যে বার্তা দিলেন মেসি

By Shamim RezaJanuary 1, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : পুরোনোকে বিদায় করে এসেছে নতুন বছর। সময় অতীত হয়ে গেলেও বিদায়ী বছরটাকে নিশ্চয় আজীবন মনে রাখবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। শুধু মনেই রাখবেন না, হয়তো চাইবেন সোনার অক্ষরে লিখে রাখতে। বিদায়ী ২০২২ সালেই যে নিজের জীবনের পরম আরাধ্য বিশ্বকাপ শিরোপা হাতে তুলেছেন মেসি।

মেসি

Advertisement

২০২২ সালের একবারে শেষভাগে এসে জিতেছেন বিশ্বকাপ, ইতি টেনেছেন আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার। এমন একটি বছর দুর্দান্তভাবেই উপভোগ করার কথা এলএম টেনের। তিনি করেছেনও তাই।

বিশ্বকাপ জয়ের পরই দেশে ফিরে উৎসবে মেতেছেন ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি। ক্রিসমাসের পার্টি করেছে সাবেক সতীর্থ আর বন্ধুদের সঙ্গে নিয়ে। এতো আনন্দ উৎসবের মধ্যেও অবশ্য নিজের কাছের মানুষ, বন্ধ, সতীর্থ আর ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভোলেননি সদ্য বিশ্বজয়ী এই তারকা।

২০২২ সালের শেষ দিনে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিন পুত্র ও স্ত্রীসহ নিজের চারটি ছবি শেয়ার করে মেসি লেখেন, ‘এমন একটা বছর শেষ হলো, যা আমি কখনো ভুলব না। যে স্বপ্নের পেছনে ছুটেছি, সেটা অবশেষে সত্যি হয়েছে।’

পরিবার ও বন্ধুদের নিয়েও আর্জেন্টাইন এই মহাতারকা লিখেছেন, ‘আনন্দটা ভাগ করে নেওয়ার মতো আমার দারুণ একটা পরিবার না থাকত তবে এসবের কোনো অর্থই থাকত না। আমি যখনই পড়ে গেছি, তখন যারা আমাকে মাটিতে পড়ে থাকতে দেয়নি, যারা আমাকে সবসময় সমর্থন করে গেছে যদি সেসব বন্ধুরা না থাকত তবুও এসব ছিলো অর্থহীন।’

চেনা ২১ গাছপালা-তরুলতায় যত রোগ সারানোর ক্ষমতা

নিজের কাছের মানুষদের পাশাপাশি বিশ্বজোড়া অগণিত ভক্তকেও ভোলেননি মেসি। নিজের ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে মেসি লেখেন, ‘এই বিশেষ স্মৃতিটা আমি তাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই, যারা আমাকে অনুসরণ করে, আমাকে সমর্থন করে। এই ভ্রমণটা আমি আপনাদের সবার সঙ্গে ভাগ করতে পেরেছি, বিষয়টা অসাধারণ। আর্জেন্টিনা, প্যারিস, বার্সেলোনা আর বিশ্বজুড়ে অগণিত শহর আর দেশ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, তাদের সমর্থন ছাড়া এখানে আসা সম্ভব হতো না আমার পক্ষে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
তান্ত্রিক

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

June 28, 2026
রোনালদো-জর্জিনা

১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার

June 28, 2026
World Cup

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

June 28, 2026

Latest News

তান্ত্রিক

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

রোনালদো-জর্জিনা

১০ বছর এক সাথে থেকে বিয়ের সিদ্ধান্ত রোনালদো-জর্জিনার

World Cup

বিশ্বকাপে ইতিহাস, নকআউটে আফ্রিকার ৯ দেশ

Worldcup

বিশ্বকাপের নকআউট রাউন্ডে মুখোমুখি যেসব দল

এমি মার্তিনেজ

বাংলাদেশ নিয়ে যা বললেন এমি মার্তিনেজ

messi

বিশ্বকাপে আরো এক দুষ্প্রাপ্য রেকর্ড মেসির

Messi-Ronaldo

আর্জেন্টিনাকে এড়াতেই কি এত বাজে খেলেছে পর্তুগাল?

Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa