প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থল। মানুষের মধ্যে এমন বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব হবে। সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়ায় ‘ই বেইল বন্ড’ কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

PM

Advertisement

এ সময় তারেক রহমান বলেন, আর কোনও স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, তা এখন সময়ের দাবি। তিনি বলেন, ন্যায় প্রতিষ্ঠা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম উপাদান।

যা মূলত নৈতিকতা, আইন ও মানুষের প্রাপ্ত অধিকারের মৌলিক ভিত্তি। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকাই মুখ্য। এ কারণেই স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার দার উম্মচন করেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এ সময় জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

পরে আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনা ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.