হলিউডের বিনোদন দুনিয়ায় এক অভাবনীয় মোড় এসেছে। বিখ্যাত স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কেনার দৌড় থেকে হঠাৎ সরে দাঁড়িয়েছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। ফলে ‘হ্যারি পটার’, ‘সুপারম্যান’ কিংবা ‘বার্বি’র মতো আইকনিক ব্র্যান্ডগুলোকে নিজের করে নেওয়ার সুযোগ এখন প্যারামাউন্টের হাতের মুঠোয়। নেটফ্লিক্স জানিয়েছে, চড়া দামে এই স্টুডিও কেনা তাদের জন্য এখন আর লাভজনক নয়।

এর ফলে হলিউডের পুরো মানচিত্রই বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এই একীভূতকরণ নিয়ে বিশেষজ্ঞরা কিছু আশঙ্কার কথা জানিয়েছেন। বড় দুইটি কম্পানি এক হয়ে গেলে স্ট্রিমিং সার্ভিসের খরচ বাড়তে পারে। দুইটি বিশাল কম্পানি এক হলে অনেক কর্মী ছাঁটাই হওয়ার সম্ভাবনা থাকে।
অল্প কিছু বড় কম্পানির হাতে পুরো বাজার চলে গেলে সিনেমার ধরনে বৈচিত্র্য কমে যেতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এই চুক্তি নিয়ে মার্কিন বিচার বিভাগ তদন্ত শুরু করেছে। কারণ এটি বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি করতে পারে। এ ছাড়া এই চুক্তির পেছনে বড় বড় অর্থলগ্নিকারী এবং রাজনৈতিক প্রভাব নিয়েও আলোচনা চলছে।
সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


