Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশ-ওমানের মধ্যে নতুন চুক্তি সই
জাতীয় স্লাইডার

বাংলাদেশ-ওমানের মধ্যে নতুন চুক্তি সই

By Saiful IslamMarch 24, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ এবং ওমান কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা মওকুফে নিজেদের মধ্যে একটি চুক্তি সই করেছে।
বাংলাদেশ-ওমানের মধ্যে নতুন চুক্তি সই

Advertisement

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা ও মাস্কাটের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কনসাল্টেন্ট (এফওসি) বৈঠক শেষে এ চুক্তি সই করা হয়।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের উপস্থিতিতে ঢাকার পক্ষে চুক্তি সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তরুণ ক্রান্তি শিকদার। অন্যদিকে মাস্কাটের পক্ষে চুক্তি সই করেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আল হার্থি।

চুক্তি সই করার পর পররাষ্ট্রসচিব এবং ওমানের আন্ডার সেক্রেটারি সাংবাদিকদের ব্রিফ করেন। সেসময় আন্ডার সেক্রেটারি জানান, খাদ্য নিরাপত্তা; বিশেষ করে সবজি ও ফল আমদানিতে ওমানের সহযোগিতা থাকবে। এছাড়া এনার্জি খাত ও ফিসারিজসহ আরও কয়েকটি খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী ওমান।

এসময় শ্রমভিত্তিক সহযোগিতার ক্ষেত্রে ওমান বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার আগ্রহের কথাও জানান আন্ডার সেক্রেটারি।

আন্ডার সেক্রেটারি বলেন, এটা আমাদের দ্বিতীয় কমিটির বৈঠক। এ কমিটি ২০১৫ সালে গঠন করার পর গত বছর আমরা ভার্চুয়ালি বৈঠক করেছিলাম। দু’বছরের মধ্যে আমরা দু’বার বৈঠক করলাম। এটা দু-দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য স্মরণীয় বিষয়।

বাংলাদেশে বিনিয়োগ প্রসঙ্গে ওমানের আন্ডার সেক্রেটারি বলেন, আমাদের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। ওমানের ইনভেস্টমেন্ট অথরিটি বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহ রয়েছে। এটা আমার শেষ সফর নয়। আমি আবার আসব। বিনিয়োগ ইস্যুতে ওমানের হেড অফ চেম্বার অব কমার্স ডেলিগেশন বাংলাদেশে আসবে।

রমজানে প্রাথমিকের ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা দু-দেশের মধ্যে বেশি সুযোগ কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছি। লেবার ইস্যু নিয়ে আলোচনা করেছি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ও সমন্বিত অংশীদারমূলক সম্পর্ক তৈরির বিষয়ে আলোচনা করেছি। আমরা অনেক সুযোগ দেখতে পাচ্ছি। বেসরকারি ও ব্যবসা খাতে সম্ভাবনা রয়েছে দু’দেশের।

মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের রয়েছে ভিশন-২০৪১ এবং ওমানে রয়েছে ভিশন-২০৪০। অনেক ক্ষেত্রেই আমাদের মিল রয়েছে। আমরা উভয়পক্ষ একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছি।

এর আগে তিন দিনের সফরে বৃহস্পতিবার সকাল ৯টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌ন শেখ খলিফা আল হার্থি। পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মেন তা‌কে বিমানবন্দরে স্বাগত জানান।

তাহেরির মামলায় আসামি করা হয়েছে যাদের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

July 6, 2026
আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

July 6, 2026
Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

July 6, 2026

Latest News

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

BCS

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

লোডশেডিং

বিদ্যুৎ ‘শর্টেজ’–এর জন্য নয়, ‘টেকনিক্যাল’ কারণে গ্রামের লোডশেডিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa