Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের মালিকপক্ষের নতুন ঘোষণা
জাতীয়

জিম্মি নাবিকদের উদ্ধারে জাহাজের মালিকপক্ষের নতুন ঘোষণা

By Tarek HasanMarch 27, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে রাখা সোমালিয়ার জলদস্যুদের খুব কাছ থেকে কঠোর পর্যবেক্ষণে রেখেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। সেই সঙ্গে জিম্মি বাংলাদেশিসহ পণ্যবাহী জাহাজটি মুক্ত করতে আলটিমেটাম দিয়েছে সোমালি পুলিশ।

jahaz

Advertisement

দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল পাটল্যান্ড পুলিশ বিভাগ বলছে, জলদস্যুদের আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই। এই অঞ্চলটি জলদস্যুদের অভয়ারণ্য হিসেবে ধরা হয়। এমন অনিশ্চয়তা এবং সংকটময় পরিস্থিতিতে নাবিকসহ জাহাজের মুক্তির বিষয়ে আলোচনা শুরু করে শিপিং লাইনটির মালিকপক্ষ। জাহাজটির মালিক চট্টগ্রামভিত্তিক শীর্ষ শিল্পগোষ্ঠী কবির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিং।

মালিকপক্ষ আশা করছে, সোমালি দস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিককে ঈদুল ফিতরের আগেই মুক্ত করা সম্ভব হবে।

জলদস্যুদের কবলে পড়ার পর এমভি আবদুল্লাহর নাবিকদের অস্ত্রের মুখে বন্দি করে রাখা হয় একটি কেবিনে। জানা গেছে, এখন পর্যন্ত জলদস্যুরা নাবিকদের ওপর কোনো ধরনের শারীরিক নির্যাতন করেনি। তবে অস্ত্রের মুখে তাদের কথা মেনে চলতে বাধ্য করছে দস্যুরা।

শিল্পগোষ্ঠীটির মুখপাত্র এবং মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে এসআর শিপিংয়ের কর্মকর্তাদের চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

তিনি আরও বলেন, এটা অনানুষ্ঠানিক একটা যোগাযোগ হলেও, জলদস্যুরা তাতে ভালোভাবে সাড়া দিয়েছে। আমাদের নাবিকদের তারা নিজ নিজ কেবিনে থাকতে দিচ্ছে, জাহাজের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে অংশ নিতে দিচ্ছে, এমনকি পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করতে দিচ্ছে। এসব খুবই ইতিবাচক লক্ষণ। মোটকথা, আলোচনা চলাকালীন জলদস্যুরা আমাদের নাবিকদের সঙ্গে ভালো আচরণই করছে।

মিজানুল ইসলাম বলেন, (মুক্তিপণের জন্য) দস্যুরা যোগাযোগ করবে– এটা অনুমান করে আমরা আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রেখেছি। এর পর তাদের ফোনকল পাওয়ার পরে, এটা যে দস্যুদের থেকেই এসেছে– সে বিষয়ে নিশ্চিত হয়ে আমরা আলোচনা শুরু করেছি। তারা শান্তিপূর্ণভাবে এই সংকটের সমাধান করে নাবিকদের দেশে ফিরে আসা নিশ্চিত করতে চায় বলে জানান এ কর্মকর্তা। ‘আমরা আশা করছি, ঈদের আগেই সুস্থ অবস্থায় নাবিকদের উদ্ধার করা যাবে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ক্যাপ্টেন শাখাওয়াত হোসেন এমভি আবদুল্লাহর সকল নাবিক সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের আলোচনা প্রক্রিয়ায় দীর্ঘসময় লাগলেও মালিকপক্ষের জোর প্রচেষ্টা থাকলে অল্প সময়ের মধ্যেই তাদের উদ্ধার করাও সম্ভব।

এর আগে সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অপহরণ করা জাহাজ নিয়ে দস্যুরা আন্তর্জাতিক নৌশক্তি ও সোমালি পুলিশের চাপের মুখে রয়েছে।

বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করবে টেলিটক

সোমালিয়ার নুগাল অঞ্চলের পুলিশ কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ বলেন, জাহাজটি রয়েছে জিফল এলাকার উপকূলে। ডাঙ্গা থেকে জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চলছে, যাতে তারা বাইরের কারও সাহায্য না পায়। এ সময় সাগরে বিভিন্ন দেশের নৌবাহিনীর উপস্থিতির কথা উল্লেখ করেন, যারা অপহৃত জাহাজের ওপর নজর রাখছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

Register

এআইজিআর পদে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa