জুমবাংলা ডেস্ক : কাঙ্ক্ষিত সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে গণশুনানির ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) টেলিযোগাযোগ। আগামী ৮ মে এটি অনুষ্ঠিত হবে। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ অন্যরা মতামত দিতে পারবেন।

btrc

Advertisement

বিটিআরসির পক্ষ থেকে এরই মধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিআরসির পক্ষ থেকে ‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম’ শীর্ষক গণশুনানির আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ আগ্রহী যে কোনো ব্যক্তিবর্গ মতামত জানাতে পারবেন। ৮ মে (বুধবার) সকাল ১১টায় বিটিআরসি ভবনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যারা সশরীরে উপস্থিত হতে অপরাগ হবেন তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণের ব্যবস্থা করা হবে। তবে গণশুনানিতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের অনলাইন নিবন্ধন করতে হবে। এ বিষয়ে ব্যক্তি, প্রতিষ্ঠানের বক্তব্য, প্রশ্ন, উপদেশ আগামী ২৫ এপ্রিলের মধ্যে অনলাইন নিবন্ধন ​করতে হবে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, সময়ের সীমাবদ্ধতা বিবেচনায় শুধু বিষয় সংশ্লিষ্ট যৌক্তিক প্রশ্ন, বক্তব্য, উপদেশ দিয়েছেন- এমন ব্যক্তিদের একটি ই-মেইল বা এসএমএসের মাধ্যমে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.